অভিনয়ের পাশাপাশি বিতর্কের কারণেও শিরোনামে থাকেন জিতু কমল (Jeetu Kamal Exclusive Interview)। ‘বিগ বস’-এ তাঁর ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আসন্ন ছবি ‘এরাও মানুষ’-এ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন অভিনেতা।
পুজোর সময় মুক্তি পাবে, প্রাথমিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীকালে হল পাওয়া নিয়ে জটিলতার সম্মুখীন হয়েছে এই ছবি। দিন কয়েক আগে একটি ধারাবাহিকে অভিনয়ের সময় মনোমালিন্য হয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। তাঁর চরিত্রে অভিনয় শুরু করেন শিরিন পাল। শিরিনের সঙ্গেও মতবিরোধ হয় জিতুর।
আরও ভিডিও
ইন্ডাস্ট্রিতে তাঁর অবস্থান, শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন, প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বন্ধুত্ব, যাবতীয় বিষয়ে মুখ খুললেন জিতু, সংবাদ প্রতিদিন ডট ইনের সাক্ষাৎকারে।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস