রাজধানীতে অধ্যাপিকা দেবস্মিতা পাল খুনের কিনারা করল দিল্লি পুলিশ। বর্ধমান থেকে গ্রেপ্তার হলেন দম্পতি। ওই দম্পতি দেবস্মিতার বর্ধমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের নাম রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস। সম্পত্তি আত্মসাৎ-এর কারণেই এই খুন! এমনই মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, দেবস্মিতা স্বামীর সঙ্গে থাকতেন না। এদিকে বর্ধমানের ওই বিশাল বাড়ি মামাবাড়ি সূত্রে পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ১০ কাঠা জমির উপর দোতলা দুটি বাড়ি রয়েছে। বর্ধমান শহরের বুকে ওই সম্পত্তির দাম আকাশছোঁয়া। দেবস্মিতার কোনও উত্তরসূরী নেই। তাঁর অবর্তমানে ওই সম্পত্তির কোনও দাবিদারও নেই বলে প্রাথমিক খবর। এদিকে তিনি দিল্লিতে থাকেন। আর ওই বাড়িতে রামপ্রসাদ দাস ও বনশ্রী দাস নামে ওই দম্পত্তি ভাড়া থাকেন। দেবস্মিতাকে সরিয়ে দিতে পারলেই ওই সম্পত্তি তাঁদের! এমনই পরিকল্পনা করেন স্বামী-স্ত্রী!
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক