বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা। নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলও।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন অগ্নিমিত্রা পল জানান, আগের সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ একাধিক গণ্ডগোল ছিল। অনেক ভুয়ো উপভোক্তা ছিলেন। সেই কারণেই নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করতে হচ্ছে উপভোক্তাদের।
মুখ্যমন্ত্রী এদিন জানান, আগামী ৩ মাস অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের কাজ চলবে। প্রত্যেক সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে পোর্টাল আপডেটের খবর জানাবেন।
আরও ভিডিও
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূমিধসে অবরুদ্ধ একাধিক রাস্তা, বৃষ্টি বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের একাংশ
-
অমৃতসরে অবতরণ করতে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! তারপর…
-
মহরমের দিন পাতালপথের গতি কম! ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে ছুটবে কম মেট্রো
-
‘দেখা হবে’, কথা রাখতে পারলেন না রোহিত, তারাতলা বিপর্যয়ে ভাইকে হারিয়ে অঝোরে কান্না দিদির
-
‘একটু ভয় একটু নার্ভাস তবে…’, ‘দাদাগিরি’ শুরুর আগে মনের কথা শেয়ার করে আর কী বললেন দেব?