বঙ্গ বিজেপির অন্যতম চেনা মুখ সজল ঘোষ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ব্যস্ততা বেড়েছে বরানগরের বিধায়কের। ব্যস্ততা এতটাই বেশি যে, সময়ে খাওয়াদাওয়াও সারতে পারেন না তিনি, তবে জামাই ষষ্ঠীর দিনটা আর পাঁচ দিনের থেকে আলাদা। এদিন লেবুতলার বাড়িতে একেবারে অন্য মেজাজে দেখা গেল বিধায়ককে।
দিদি-বোন-জামাইবাবু, শালী-ভগ্নিপতি, ছেলে- স্ত্রী সকলকে নিয়ে জামাই বরণ করলেন সজল। ইলিশ-চিংড়ির হরেক পদ সঙ্গে পোলাও, মিষ্টি, আম, কী না ছিল পাতে? তবে পেটপুরে খাওয়া নয়, তদারকি করে সকলকে খাওয়ানোতেই যেন আনন্দ খুঁজে পেলেন বিজেপি বিধায়ক!
আরও ভিডিও
রকমারি খাবারের মাঝে বসে সজল স্পষ্টতই জানালেন, তিনি বাঁচার জন্য খান, কাজেই জামাইষষ্ঠী তাঁর কাছে ব্যক্তিগতভাবে রসনাতৃপ্তির দিন নয়। বরং বাবা-মায়ের হাত থেকে পারিবারিক পরম্পরার যে ব্যাটনটি এখন তাঁর হাতে এসেছে, সেটিকে উপযুক্ত মর্যাদা দেওয়াই তাঁর অগ্রাধিকার!
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ