সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টার বানিয়ে দেব’। হিন্দি সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় নির্যাতিতার বান্ধবী, তাঁর স্বামী ও মেয়ের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মুম্বইয়ের থানে এলাকার বাসিন্দা। ৩৪ বছর বয়সি মহিলার সিনেমা জগতে কাজ করার ইচ্ছা ছিল। সে কথা পরিবার ও কাছের লোককে জানিয়েছিলেন। সেই ঘটনা জানতে পারেন নির্যাতিতার বান্ধবী। সেই বান্ধবী নির্যাতিতাকে জানায়, তার পরিচিত একজন রয়েছেন যার কি না, সিনেমার জগতের সঙ্গে ওঠাবসা রয়েছে। এরপরই অভিযুক্ত মহিলা ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নির্যাতিতার যোগাযোগ করিয়ে দেন।
অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে সিঙ্গাপুরের বাড়িতে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার মুম্বই-সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতা এ কথা তাঁর বান্ধবীকে জানালে, সাহায্য করা তো দূর উলটে বান্ধবীর স্বামী, এমনকী মেয়েও মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ। অবশেষে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাছে তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর