সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরের পরই পালটা একের পর আক্রমণ শুরু করে পাকিস্তান। কিন্তু সব হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গুঁড়িয়ে দেওয়া হয় ৬০০-রও বেশি পাক ড্রোন। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, অভিযানের পরই ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সক্রিয় করে এয়ার ডিফেন্স সিস্টেম। ‘সুদর্শন চক্র’ ছড়াও মোতায়েন করা হয় ১০০০টি অ্যান্টি এয়ারক্রাফ্ট বন্দুক, ৭৫০টি সর্ট রেঞ্জ সারফেস-টু-এয়ার মিশাইল। বলা বহুল্য, এগুলির কার্যকারিতা আরও বৃদ্ধি করে ‘আকাশ তির’ সিস্টেম, যা সঠিক সময়ে ভারতের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়। শুধু তাই নয়, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম মূল উপাদানগুলি হল এল-৭০ এয়ার ডিফেন্স বন্দুক, জু-২৩এমএম বন্দুক, সিলকা বন্দুক সিস্টেম ইত্যাদি। প্রসঙ্গত, কয়েক মাস আগে, আকাশ তির প্রকল্পের অধীনে আকাশ তির এবং ইন্টিগ্রেটেড এরিয়াল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা।
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই