অর্ণব আইচ: খাস কলকাতায় বডি মাসাজের নামে যুবককে ডেকে নিয়ে গিয়ে হেনস্তার অভিযোগ। অশ্লীল ছবি তুলে ভাইরাল করে দেওয়া হুমকি! মারধর করে সোনার আংটি, হাজার, হাজার টাক কেড়ে নেওয়া ও ক্রেডিট কার্ড ব্যবহার করে লক্ষাধিক টাকার ফোন অর্ডার দেওয়া অভিযোগ। নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হেনস্তার শিকার যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্তার শোভারাম সিস্ট্র এলাকার বাসিন্দা যুবকের সঙ্গে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় এক যুবকের। অভিযোগকারী যুবকের দাবি, ওই যুবক দিল্লির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়ে বলেন তিনি বডি মাসাজ থেরাপিস্ট। পরিচয়ের পর কিছুদিন কথাবার্তার পর অভিযুক্ত যুবক, তাঁকে নিউ মার্কেট থানা এলাকায় একটি হোটেলে ডাকেন। ২১ আগস্ট ওই হোটেলে যান পোস্তার যুবক।
পোস্তার বাসিন্দা যুবকের অভিযোগ, হোটেলের রুমে ঢুকে তিনি দেখেন ঘরে আগে থেকেই একজন রয়েছেন। যুবক বডি মাসাজের জন্য জামা খোলার পর আরও দু’জন রুমে ঢোকেন বলে অভিযোগ। তারপর তাঁকে মারধর করে অশ্লীল ছবি তোলে তাঁরা। সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে যুবকের থেকে ২১ হাজার টাকা নগদ, সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লক্ষ টাকার মোবাইলও কেনা হয় বলে থানায় লিখিত অভিযগ জানিয়েছেন পোস্তার যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?