দু-তিন দিনের ছুটি পেলেই রোড ট্রিপে বেরিয়ে পড়েন, হাইওয়ে ধরে দীর্ঘ পথ চলতেই খুঁজে পান অপার শান্তি। কখনও আঁকা বাঁকা পাহাড়ি পথ, কখনও বা স্রেফ সমতল, গাড়ি ছুটিয়ে পাড়ি দিতে ভালোবাসেন সুদীর্ঘ পথ। পথের ধারে থাকা সাইনবোর্ড দেখতে জানেন নিশ্চয়ই? কোন পথে সামনে এগোনো যাবে না, কোন পথে এগোতে হবে ধীরে, কোথায় সামনে গিয়েই হেয়ারপিন বেন্ড— সে সব জানতে গাড়ির চালককে চোখ রাখতেই হয় সাইনবোর্ডে।

আরও পড়ুন:
কখনও কি খেয়াল করেছেন, গন্তব্যে পৌঁছতে গেলে আর কতদূর যেতে হবে, সেই দূরত্ব লেখা সাইনবোর্ডের (highway signboard) রঙ সবসময় সবুজই হয়? কেন হয়, সে নিয়ে রয়েছে নানা ব্যখ্যা।
১। রাস্তার দুধারের ব্যস্ত জীবনে চোখ আটকায় চালকের। এর মধ্যে যাতে বাদ না পড়ে যায়, তাই দূরত্ব লেখা সাইনবোর্ডটি থাকে উজ্জ্বল সবুজ রঙে। মাঝে স্পষ্ট সাদা দিয়ে লেখা পথনির্দেশ। হাইওয়েতে বেশিরভাগ গাড়িই যথেষ্ট দ্রুত গতিতে ছুটে আসে। সাইনবোর্ড যাতে দূর থেকেই চোখে পড়ে, তাই এই ব্যবস্থা।
২। কেবল পর্যটক নয়, হাইওয়েতে মালবোঝাই ভারী গাড়ির ভিড়ও থাকে। দ্রুতগামী যানের চালকের পক্ষে সময় নিয়ে সাইনবোর্ড পড়া সম্ভব নয়। সে যেহেতু আগে থেকেই জানে যে সাইনবোর্ড সবুজে লেখা থাকবে, তাই এমন কিছু দেখলেই তার চোখ যায় সেদিকে। চটজলদি সাইনবোর্ড পড়ে নিয়ে, সেই অনুযায়ী গাড়ি ঘোরানো যায়।
৩। রোডট্রিপে যাওয়া হবে, ভাবলে আনন্দ লাগে বৈকি। কিন্তু বেরোলেই তো আর গন্তব্যে পৌঁছানো হয়ে যায় না। দীর্ঘ সময় একনাগাড়ে গাড়ি চালাতে চালাতে ক্লান্তি নেমে আসে চালকের চোখে। মন প্রায়শই অস্থির হয়ে উঠতে চায়। এমন অবস্থায় চোখকে শান্তি দেয় সবুজ সাইনবোর্ড। এই সবুজ তো ঠিক গাছেদের সবুজ নয়। বরং চোখের পক্ষে আরামদায়ক শীতল সবুজ। ফলে ক্লান্ত অবস্থাতেও চট করে সাইনবোর্ড পড়তে ভুল হয় না কারও।

৪। একেক জায়গার সাইনবোর্ড একেক রঙের হলে, চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই ভারতের প্রতিটি রাজপথে থাকা মাইলফলকের রঙ রাখা হয় একই রকম সবুজ।
ভারতের মতোই আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশ সবুজে সাদায় লেখা পথনির্দেশক ব্যবহার করে থাকে। ফলে এইসব জায়গায় বেড়াতে গেলে ভারতীয় পর্যটকদের পথ বুঝতে সুবিধেই হয়। তবে দূরত্ব ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয় অন্য রঙ। যেমন ‘স্পিড লিমিট’ কিংবা ‘স্টপ’ লেখা বোর্ডটির রঙ লাল হয়। আবার রাস্তায় বাঁক আছে অথবা রাস্তা সরু— এমন তথ্য জানানো হয় হলুদ বা কালো বোর্ডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বয়স বাড়লেও ত্বক থাকুক চিরযৌবন, ৩০-এর পর মেনে চলুন এই ৭ সহজ টিপস
-
শনি-রবি শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, রইল তালিকা
-
ভেঙে ঝুলছে বিপক্ষ ফুটবলারের হাঁটু! কড়া ট্যাকল করা কাতারি ডিফেন্ডারকে ‘নজিরবিহীন’ শাস্তি
-
ব্যাঙ্কে এআই ব্যবহার নিয়ে সতর্ক আরবিআই, কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় ব্যাঙ্ক
-
থানা ভাঙচুর, পুলিশকর্মীদের হেনস্তা, কাশ্মীরের কিশতওয়ার ৪০ সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর