Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Darjeeling Offbeat Destination

সিনেমায় দেখে মুগ্ধ হয়েছেন? দার্জিলিংয়ের এই অফবিট জায়গাটি হোক আপনার গন্তব্য

পাখিদের কলতান ও পাহাড়ি রঙ্গিত নদীর জলোচ্ছাসের শব্দে হারিয়ে যেতে চাইবে মন।

Advertisement
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:৩২

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:৩২

options
link
সিনেমায় দেখে মুগ্ধ হয়েছেন? দার্জিলিংয়ের এই অফবিট জায়গাটি হোক আপনার গন্তব্য zoom
দার্জিলিংয়ের অফবিট জায়গা জামুনি হোক আপনার গন্তব্য। ছবি: সংগৃহীত

ভোট পর্ব শেষ। খারাপ আবহাওয়ার মধ্যেই পাহাড়ে বাড়ছে পর্যটকদের ভিড়ের ইঙ্গিত। বুধবার সকাল থেকে পাহাড়ের হোটেল, হোমস্টে এবং ট্যুর অপারেটরদের দপ্তরে বুকিং চেয়ে ফোনের ঝড়। অধিকাংশের ফার্স্ট চয়েস দার্জিলিংয়ের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হয়ে ওঠা ক্যানভাসে আঁকা ছবির মতো জনপদ জামুনি। এখানেই হয়েছিল অনুরাগ বসুর ‘বরফি’র শুটিং। হুজুগে বাঙালির অদ্ভুত হুজুগ। ভোট শেষ হতে নিরিবিলি পরিবেশে হিমের পরশে শরীর জুড়াতে এবার অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জামুনি।

কিন্তু কোথায় সেই গন্তব্যের ভৌগোলিক অবস্থান? দার্জিলিং শহর থেকে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব চা বাগান, জঙ্গল, খামার, নার্সারি এবং কমলালেবু বাগান ঘেরা নিরিবিলি জামুনিতে। গ্রামটি দার্জিলিং শহর থেকে বেশ কিছুটা নীচে। কি আছে জামুনিতে যে এতটাই জনপ্রিয়? জামুনি থেকে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসা যায় দক্ষিণ ও পশ্চিম সিকিমের পেলিং, নামচির মতো অনেক পর্যটনকেন্দ্র। বলতেই পারেন জামুনি সিকিমে ঢোকার ট্রানজিট পয়েন্ট’। সকালে বেড়িয়ে দুপুর দুটোর মধ্যে সিকিম থেকে ফিরে আসা যায়। এক ঢিলে দুই পাখি শিকার করতে তাই জামুনিতে মন অনেকের। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন পর্যটকদের মুগ্ধ করে একই সঙ্গে বিলাসিতার আয়োজন নেহাত কম নেই হোমস্টেগুলোতে। পেয়ে যাবেন সুইমিং পুল।

Advertisement

হোমস্টের ব্যালকনিতে বসে নজর কাড়বে রঙ্গিত নদীর উপরে সারি দিয়ে পতাকায় সাজানো সেই ঝুলন্ত লোহার সেতু যেখানে কখনও বসে। আবার কখনও দাঁড়িয়ে অভিনয় করেছেন ‘বরফি’ ছবির নায়ক রণবীর কাপুর। জামুনির একদিকে দার্জিলিং। অন্যদিকে সিকিম। দুটোকে জুড়েছে ওই লোহার সেতু। পাখিদের কলতান ও পাহাড়ি রঙ্গিত নদীর জলোচ্ছাসের শব্দে হারিয়ে যেতে চাইবে মন। নদীর কোলে রয়েছে জামুনি উদ্যান। সেখানে শিবের শ্বেত পাথরের মূর্তি পর্যটকদের মুগ্ধ করে। পাবেন ঝুম চাষের মাঠ। রকমারি পাহাড়ি ফুল।

এখান থেকে ইচ্ছে হলে সহজে ঘুরে দেখা যায় বিজনবাড়ি, ঝেপি, সিংতাম বালুয়াবাসে অজয় এডওয়ার্ডের তৈরি স্কাই ওয়াক। ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে অথবা উড়ানে বাগডোগরা বিমানবন্দরে নেমে ভাড়া গাড়িতে সড়কপথে চারটি রুটে জামুনিতে পৌঁছানো সম্ভব। রুটগুলো হল তিনধারিয়া-কার্শিয়াং রুট, দুধিয়া-মিরিক রুট, রোহিনী রুট এবং পাঙ্খাবাড়ি রুট। এছাড়াও শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাস পরিষেবা রয়েছে। দার্জিলিং শহরে নেমে ভাড়া ছোট গাড়িতে জামুনিতে যাতায়াত করা যায়। ওই রুটে পশ্চিম সিকিমগামী প্রচুর গাড়ি দিনভর যাতায়াত করে। জামুনিতে থাকার জায়গা বলতে হোমস্টে।

কানট্রি সাইড হোমস্টের কর্ণধার ভূপাল ছেত্রী বলেন, “অনেক পর্যটক ওয়েবসাইটে সার্চ করে রুম বুক করছেন। শেষ দফার ভোটের সকাল থেকে রুমের খোঁজে ফোন আসছে। মাথাপিছু এক রাতের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। এলাকায় চারটি হোমস্টে রয়েছে। অনেক পর্যটক গ্রামে পৌঁছে রুম বুক করবেন বলেও জানাচ্ছেন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.