Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Travel

হুট করে বিদেশযাত্রা বন্ধ! ৪ দেশের নয়া ভিসা নীতিতে বিপাকে ভারতীয় পর্যটকরা

ইচ্ছেমতো ঘুরতে ভালোবাসেন? এবার সেই আনন্দে আচমকাই যেন ভাটার টান। ব্যাগ গুছিয়ে সোজা বিমানবন্দরে ছোটা খানিক কঠিন হল বইকি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:০১

options
link
হুট করে বিদেশযাত্রা বন্ধ! ৪ দেশের নয়া ভিসা নীতিতে বিপাকে ভারতীয় পর্যটকরা zoom
এবার থেকে এই ৪ দেশে ভ্রমণের আগে চাই আগাম ভিসা। ছবি: সংগৃহীত
Advertisement

ইচ্ছেমতো ঘুরতে ভালোবাসেন? এবার সেই আনন্দে আচমকাই যেন ভাটার টান। ব্যাগ গুছিয়ে সোজা বিমানবন্দরে ছোটা খানিক কঠিন হল বইকি! ২০২৬ সালে দাঁড়িয়ে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য পালটে গিয়েছে একাধিক দেশের অন-অ্যারাইভাল ও ভিসা-মুক্ত ভ্রমণের নিয়ম। ফলে চাইলেই আর যখন-তখন টিকিট কাটা যাবে না।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতীয় পাসপোর্টের স্থান এখন ৮১ নম্বরে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও যা ছিল ৭৫তম স্থানে। আগে যেখানে প্রায় ৫৭টি দেশে অবাধ প্রবেশাধিকার ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ৫৫টিতে। নিয়ম কঠিন করায় বেশ কয়েকটি জনপ্রিয় আন্তর্জাতিক গন্তব্যের পথ এখন ততটাও মসৃণ নয়। কোন কোন দেশ? জেনে নিন। 

Advertisement
Travel Tips: 3 Smart Tips to Plan a Budget-Friendly Trip
ফাইল ছবি

ইরান
শিরাজের বিখ্যাত নাসির অল-মুলক মসজিদ কিংবা তেহরানের গমগমে গ্র্যান্ড বাজার—পশ্চিম এশিয়ার এই রূপকথা ভারতীয়দের হাতের নাগালেই ছিল। কিন্তু সেই সুবিধার দিন এবার শেষ। ২০২৫ সালের নভেম্বর থেকেই সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়ের সুবিধা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দিয়েছে ইরান সরকার।

বলিভিয়া
লাতিন আমেরিকার অন্যতম আকর্ষণীয় দেশ বলিভিয়াতে আগে পৌঁছানোর পরেই হাতে মিলত ভিসা। তবে নতুন নিয়মে বন্ধ হয়েছে সেই সুযোগ। এখন থেকে চালু হয়েছে ই-ভিসা ব্যবস্থা। অর্থাৎ, দেশ ছাড়ার আগেই অনলাইনে নথি জমা দিয়ে অনুমোদন নেওয়া আবশ্যিক।

Essential Health Tips for Your Summer Travel
ফাইল ছবি

কেপ ভার্দে
আটলান্টিক মহাসাগরের কোলে নিভৃত দ্বীপ কেপ ভার্দে ইদানীং ভারতীয়দের বেশ পছন্দের তালিকায় উঠে এসেছিল। তবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে ৯৬টি দেশের সঙ্গে ভারতের জন্যও বন্ধ করা হয়েছে ভিসা অন-অ্যারাইভাল। আগে ইএএসই (EASE) প্ল্যাটফর্মে আবেদন করে সেখানে নেমে ভিসা পাওয়া যেত। এখন সেই সুবিধা পুরোপুরি বাতিল। সঠিক ভিসা ছাড়া নামলে বিমানবন্দর থেকেই ফিরে আসতে হতে পারে।

নিকারাগুয়া
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে নিকারাগুয়া তাদের ইমিগ্রেশন নিয়মে বিরাট পরিবর্তন এনেছে। ভারতীয়দের রাখা হয়েছে ‘ক্যাটাগরি সি’ বা ‘কনসাল্টেড ভিসা’ বিভাগে। এর মানে, বিমানে ওঠার আগেই সে দেশের অভিবাসন বিভাগ থেকে বিশেষ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.