Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
IRCTC

ওয়েটিং লিস্টে ঝুলে থাকার দিন শেষ! আইআরসিটিসি দিচ্ছে ‘বিকল্প’ সুযোগ, লাগবে না বাড়তি টাকা

তিন মাস আগে টিকিট কেটেও 'ওয়েটিং লিস্ট'? তবে, এবার আর ভাগ্য বা ভাগীরথীর ওপর ভরসা করে বসে থাকতে হবে না। ট্রেনের টিকিটের গেরো কাটবে সহজেই। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র ঝুলিতে রয়েছে এমনই এক গোপন টেক্কা। পকেটের বাড়তি কড়ি না খসিয়েই ওয়েটিং লিস্টের ঝঞ্ঝাট থেকে মিলবে চিরতরে মুক্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৭:০৫

options
link
ওয়েটিং লিস্টে ঝুলে থাকার দিন শেষ! আইআরসিটিসি দিচ্ছে ‘বিকল্প’ সুযোগ, লাগবে না বাড়তি টাকা zoom
পকেটের বাড়তি কড়ি না খসিয়েই এবার ওয়েটিং লিস্টের ঝঞ্ঝাট থেকে মিলবে চিরতরে মুক্তি।

বাঙালির পায়ের তলায় সর্ষে। ছুটি পেলেই মন উড়ুউড়ু। কেউ পাহাড়, কেউ সমুদ্র, কেউ বা জঙ্গলে ছোটে। ব্যাগ গুছিয়ে পগার পার হওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু আপনার ভ্রমণের আনন্দ মাটি হতে পারে নিমেষেই। এক মাস আগে টিকিট কেটেও ‘ওয়েটিং লিস্ট’? বুকিংয়ের পর থেকেই শুরু হয় টেনশন। চার্ট তৈরি হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চলে টিকিট কনফার্ম হওয়ার প্রার্থনা। তবে এবার আর ভাগ্য বা ভাগীরথীর ওপর ভরসা করে বসে থাকতে হবে না আপনাকে। রেলের টিকিটের গেরো কাটবে সহজেই। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র ঝুলিতে রয়েছে এমনই এক গোপন টেক্কা। পকেটের বাড়তি কড়ি না খসিয়েই ওয়েটিং লিস্টের ঝঞ্ঝাট থেকে মিলবে চিরতরে মুক্তি।

Budget IRCTC Tour Packages Under 15000 This Summer
ফাইল ছবি

ভ্রমণপিপাসুদের এই দুশ্চিন্তা দূর করতে রেলের আসল তুরুপের তাস হল ‘বিকল্প’ (Vikalp) স্কিম। নামেই লুকিয়ে রয়েছে এর আসল কেরামতি। সহজ কথায়, আপনার পছন্দের ট্রেনে যদি আসন ফাঁকা না থাকে, তবে রেল নিজেই হয়ে উঠবে আপনার ত্রাতা। একই রুটের অন্য কোনও ট্রেনে যদি আসন খালি থাকে, তবে এই বিশেষ সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েটিং টিকিটটি কনফার্ম করে দেবে। এর জন্য রেলকে অতিরিক্ত একটি পয়সাও দিতে হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরো বিষয়টি কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ট্রেনের ফাইনাল চার্ট তৈরির সময় যদি দেখা যায় আপনার টিকিটটি ওয়েটিং লিস্টেই আটকে রয়েছে, তবেই সক্রিয় হয়ে উঠবে এই ব্যবস্থা। সিস্টেম তখন একই গন্তব্যের অন্য ফাঁকা ট্রেনের তালিকা খুঁজে বের করবে। নিজে থেকেই আপনার আসনটি সেখানে স্থানান্তরিত করে দেবে।

Travel Tips: Recharge Your Life With The Magic Of Micro-Travel
ফাইল ছবি

এই সুবিধা পাওয়ার পথটিও বেশ সরল। টিকিট বুক করার সময়েই যাত্রীদের নামের তালিকা ও বিবরণ পূরণ করার ঠিক নিচেই নজর রাখুন। সেখানে ‘Other Preferences’ অপশনে গেলেই দেখা মিলবে ‘Opt Vikalp’ নামের একটি জাদুকরী বাক্স। সেটায় টিক মার্ক দিলেই কাজ শেষ।

যদি বুকিংয়ের সময় এটি করতে ভুলে যান, তবে কুছ পরোয়া নেহি! টিকিট কাটার পরেও এই সুবিধা নেওয়া সম্ভব। তার জন্য প্রথমেই IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। এরপর সোজা চলে যান ‘বুকড টিকিট হিস্ট্রি’তে। নিজের ওয়েটিং টিকিটটি বেছে নিয়ে ডানদিকের ‘Three Dots’-এ ক্লিক করুন। সেখান থেকে ‘Opt Vikalp’ অপশনটি সিলেক্ট করে রেলের নিয়মাবলীতে সম্মতি জানান। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে বিকল্প ট্রেনের একটি তালিকা। আপনার সময় ও রুট অনুযায়ী পছন্দের ট্রেনগুলি বেছে নিয়ে সাবমিট করে দিন।

Travel
ফাইল ছবি

ব্যস, এরপর আর টিকিটের নম্বরের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে না। টিকিট পাব কি পাব না এই ভয়ে কাঁটা হয়ে থাকার দিন শেষ। এই ছোট কৌশলটি মাথায় রাখলেই আপনার সফর হবে যেমন নিশ্চিত, তেমনই আয়েশি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.