বসন্ত মানেই কি শুধু পলাশ আর শিমুল? মুম্বইয়ের রাজপথ বলছে অন্য কথা। প্রতি বছর এই সময়ে জাপানের চেরি ব্লসমের খোঁজ নিতে আর টোকিও বা কিয়োটো ছুটতে হবে না। মায়ানগরীর বুকেই এখন বিছিয়ে রয়েছে গোলাপী গালিচা। আকাশছোঁয়া বহুতল আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ধুয়ে দিতে সেজে উঠেছে ভিখরোলি।

আরও পড়ুন:
মুম্বইয়ের ট্রপিক্যাল আবহাওয়ায় জাপানি চেরি ব্লসম জন্মানো কঠিন। কিন্তু তার খামতি মিটিয়ে দিচ্ছে ‘পিঙ্ক ট্রাম্পেট’ বা টেবেবুইয়া হেটেরোফিলা। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ঘাটকোপার থেকে ভিখরোলি প্রসারিত অংশটি এখন ঠিক যেন কোনও শিল্পীর ক্যানভাস। বিশেষ করে গোদরেজ এলাকার কাছে রাস্তার দু’ধারে সারিবদ্ধ গাছ থেকে ঝরে পড়া ফুল পথচারীদের মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ‘মুম্বই চেরি ব্লসম’।
কোথায় দেখবেন?
সবচেয়ে সুন্দর দৃশ্যটি ধরা পড়ে ভিখরোলি ও ঘাটকোপারের মধ্যবর্তী হাইওয়ে স্ট্রেচে। তবে শুধু ভিখরোলি নয়, মুম্বইয়ের আরও বেশ কিছু জায়গায় দেখা মিলছে এই বসন্ত দূতের। সিএসটি স্টেশন চত্বর, ফোর্ট এলাকার লায়ন গেট, বম্বে স্টক এক্সচেঞ্জ সংলগ্ন রাস্তা, বোরিভালি-গোরই রোড, রানি বাগ এবং মাহিম নেচার পার্কেও ফুটেছে এই মনকাড়া ফুল।

কীভাবে যাবেন?
মুম্বই মধ্য রেলওয়ের যেকোনও লোকাল ট্রেনে চড়ে নামতে হবে ভিখরোলি বা ঘাটকোপার স্টেশনে। সেখান থেকে অটো বা ক্যাবে করে সহজেই পৌঁছে যাওয়া যায় ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। নিজের গাড়ি বা বাইক নিয়ে গেলে আরও ভালোভাবে উপভোগ করা যায় এই পথ।
বিনা খরচে প্রকৃতির মায়ারূপ উপভোগ করুন। এর জন্য টিকিট কেটে জাপানে দৌড়নোর প্রয়োজন নেই। মুম্বইয়ের বাসিন্দারা বসন্তে প্রকৃতির এই বিশেষ রূপ দেখে মুগ্ধ। এমনকী সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দৃশ্য। আরব সাগরের তীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, এই দৃশ্য ভুলেও মিস করবেন না। জাপানের চেরি ব্লসমের টাটকা দৃশ্য এখন আমানার প্রিয় শহরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?