Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Mirik

দার্জিলিং নয়, পর্যটনে নয়া গন্তব্য এবার মিরিক-কালিম্পং! ১০০ কোটি বরাদ্দের ঘোষণা মন্ত্রীর

দার্জিলিং নয়, পর্যটনে নয়া গন্তব্যস্থল হতে চলেছে মিরিক ও কালিম্পং! এবার মিরিককে ঢেলে সাজাতে বরাদ্দ করা হচ্ছে ১০০ কোটি টাকা। কেন্দ্রের সহযোগিতাতেই এই কাজ করা হবে। বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:৩১

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:৩১

options
link
দার্জিলিং নয়, পর্যটনে নয়া গন্তব্য এবার মিরিক-কালিম্পং! ১০০ কোটি বরাদ্দের ঘোষণা মন্ত্রীর zoom
পর্যটনে নয়া গন্তব্য এবার মিরিক! ফাইল চিত্র
Advertisement

দার্জিলিং নয়, পর্যটনে নয়া গন্তব্যস্থল হতে চলেছে মিরিক ও কালিম্পং! এবার মিরিককে ঢেলে সাজাতে বরাদ্দ করা হচ্ছে ১০০ কোটি টাকা। কেন্দ্রের সহযোগিতাতেই এই কাজ করা হবে। বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি ফের বলেন, উত্তরের পর্যটনকে বিশ্বের দরবারে শীর্ষে নিয়ে যাওয়াই লক্ষ্য। গত সরকার পর্যটন নিয়ে কোনও কাজ করেনি বলেও ফের কটাক্ষ করেছেন তিনি।

রাজ্যের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ট্যুর অপারেটর থেকে হোটেল মালিক-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই হাজির হন। ছিলেন অজয় এডওয়ার্ডও। সকলেই মন্ত্রীকে নানা দাবি জানান। মন্ত্রী সবটাই শোনেন। তবে তিনি তাড়াহুড়ো করে কিছু করতে নারাজ, তা স্পষ্ট করে দেন। গত সরকার ‘পথের সাথী’ করে ফ্লপ হয়েছিল, তাও তিনি মনে করিয়ে দেন পর্যটন মন্ত্রী। তাই যে সকল প্রস্তাব তাঁর কাছে আসছে, সেগুলো সকলের সঙ্গে আলোচনা করে যেটা করলে পর্যটকরা উপকৃত হবেন, সেটাই করা হবে। 

Advertisement
Minister Shankar Ghosh announces an allocation of 100 crore rupees for development and tourism of Mirik
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। নিজস্ব চিত্র

কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করবে বলেও জানিয়ে দেন তিনি। এদিন মন্ত্রী বলেন, “মিরিকের লেককে কেন্দ্র করে ১০০ কোটি টাকা ব্যয় করে ওই স্থানকে সাজানো হবে। এই টাকা কেন্দ্র থেকে আসবে। আসলে অন্যান্য বিভাগের মতো পর্যটনেও কেন্দ্রের নানা সুবিধা নেয়নি গত সরকার। কিন্তু গত ১৫ বছরে বাংলার মানুষ বুঝতেই পারেনি পর্যটন বিভাগ রয়েছে। যা করলে পর্যটকদের সুবিধা হবে, আমরা সেটাই করব। তাঁরা কী চাইছে, তা জেনে নেওয়া হবে।’’

পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পর্যটকদের জন্য ৯৮০০২৪২৪২৬, একটি মোবাইল নম্বরের সূচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী। ঘুরতে এসে কোনও পর্যটক সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য। নম্বরের সূচনা করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা-সহ অন্যান্য পুলিশকর্তারা। এদিন পর্যটনমন্ত্রী বলেন, ‘‘আমরা চাই পর্যটকরা ঘুরতে এলে ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাক। তাঁরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন, তার জন্যই এই নম্বর চালু করা হল। আগামীতে পর্যটনের কয়েকটি স্টল খুলব গুরুত্বপূর্ণ কিছু স্থানে। আমি চাই পর্যটকরাই আরও পর্যটক নিয়ে আসুক। তাঁরাই আমাদের প্রচার করুক।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.