Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Mangalore

আইসক্রিমই শেষ কথা… ভারতের এই ‘লোভনীয়’ শহরে ঘুরতে না গেলে বড় মিস

বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই শহরে আইসক্রিমের পথচলা শুরু। ভোজনরসিকদের কাছে এই শহরের অন্য এক পরিচয় রয়েছে। এখানে আইসক্রিম কোনও মরশুমি ডেসার্ট নয়, বরং আট থেকে আশির প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কী অবাক হচ্ছেন তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৭:২৮

options
link
আইসক্রিমই শেষ কথা… ভারতের এই ‘লোভনীয়’ শহরে ঘুরতে না গেলে বড় মিস zoom
ভারতের এই শহরকে বলা হয় 'আইসক্রিমের রাজধানী'।

কর্ণাটকের উপকূলীয় শহর ম্যাঙ্গালোর। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আরব সাগরের নীল জলরাশি। ছবির মতো সাজানো আঁকিবুকি পথ। কিন্তু ভোজনরসিকদের কাছে এই শহরের অন্য এক পরিচয় রয়েছে। ম্যাঙ্গালোরকে বলা হয় ভারতের ‘আইসক্রিমের রাজধানী’। এখানে আইসক্রিম কোনও মরশুমি ডেসার্ট নয়, বরং আট থেকে আশির প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কী অবাক হচ্ছেন তো?

Gadbad ice cream Mangalore
ছবি: সংগৃহীত

বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই শহরে আইসক্রিমের পথচলা শুরু। ঔপনিবেশিক খাদ্যাভ্যাসের ছোঁয়ায় জন্ম নিলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে উঠেছে একদম স্থানীয়। এখানকার শক্তিশালী দুগ্ধ সমবায় ব্যবস্থা এবং উপকূলীয় আর্দ্র আবহাওয়া আইসক্রিম সংস্কৃতির ভিত গড়ে দিয়েছে। যেখানে দেশের অন্যান্য প্রান্তে আইসক্রিম মানেই উৎসব বা বিশেষ অনুষ্ঠান, ম্যাঙ্গালোরে তা রাতের ডিনারের পর এক নিয়মিত অভ্যাস। শহরের অলিগলিতে ছড়িয়ে আছে অসংখ্য আইসক্রিম পার্লার। নয়নাভিরাম সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির ও কফি বাগান এখানকার অন্যতম আকর্ষণ। পানাম্বুর বিচ, তান্নিরভাবী বিচ, কুদ্রোলি গোকর্ণনাথ মন্দির, সেন্ট অ্যালয়সিয়াস চ্যাপেল এবং সুলতান ব্যাটারি ম্যাঙ্গালোরের জনপ্রিয় দর্শনীয় স্থান। বেড়াতে গিয়ে শুধু জিভের স্বাদ নয়, মনের স্বাদেও নিজেকে রাঙিয়ে তোলার সুযোগ পাবেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Best places to visit in Mangalore
ছবি: সংগৃহীত

ম্যাঙ্গালোর যাবেন আর ‘গডবড’ খাবেন না, তা হয় না। এটি আসলে এক অদ্ভুত জাদুকরী মিশ্রণ। স্তরে স্তরে সাজানো আইসক্রিম, টাটকা ফল, জেলি এবং বাদামের এই যুগলবন্দি এখন এই শহরের সমার্থক। শুধু গডবড নয়, এখানকার ডাব বা কচি নারকেলের আইসক্রিম কিংবা গুড়-মশলা দিয়ে তৈরি ‘পানাক’ ফ্লেভারের আইসক্রিম মুখে দিলেই শরীর জুড়িয়ে যায়। আন্তর্জাতিক ব্র্যান্ডের চাকচিক্য নয়, এখানকার স্থানীয় ব্র্যান্ডগুলো যেমন ‘আইডিয়াল’, ‘পাব্বাস’ বা ‘হাঙ্গয়ো’ মানুষের মনের দখল নিয়ে নেবে মুহূর্তেই।

Why Mangalore is famous for ice cream
ছবি: সংগৃহীত

কেন অনন্য এই শহর?
ম্যাঙ্গালোরের বিশেষত্ব হল এর সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্যতা। উচ্চবিত্তের ড্রয়িংরুম থেকে বেরিয়ে আইসক্রিম এখানে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানকার একেকটি সাধারণ আইসক্রিম পার্লারে অন্তত ৩০০ জন বসতে পারে। বোঝাই যাচ্ছে, আইসক্রিমের প্রতি কতটা তীব্র ভালোবাসা। এখানকার স্বাদ বিশ্বের অন্য কোথাও মেলা ভার।

Discover Mangalore, India’s ice cream capital
ছবি: সংগৃহীত

ভ্রমণের প্রস্তুতি নেবেন কোন সময়?
অক্টোবর থেকে মার্চ মাস ম্যাঙ্গালোর ভ্রমণের সেরা সময়। তবে গরমের সময়েও এপ্রিল বা মে মাসে বেড়িয়ে আসতে পারেন। আকাশপথ, রেল বা সড়কপথ— সব মাধ্যমেই এই শহরে পৌঁছানো সহজ। কোঙ্কন রেলওয়ের দৃশ্যপট দেখতে দেখতে ম্যাঙ্গালোরে পৌঁছানোর অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। আইসক্রিম প্রেমীদের কাছে এই শহর স্রেফ গন্তব্য নয়, এক স্বর্গরাজ্য। দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করে থাকলে, ম্যাঙ্গালোরকে তালিকায় রাখতে ভুলবেন না যেন!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.