Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Ladakh Wildlife Safari

লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি

লাদাখের বন দফতর সম্ভাব্য সাফারি রুটগুলি চিহ্নিত করেছে। তালিকায় রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক, চাংথাং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, কারাকোরাম ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, নুব্রা, জান্সকার, শাম, কার্গিল, দ্রাস প্রভৃতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ২০:১২

options
link
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি zoom
লাদাখের তুষারচিতা।
Advertisement

লাদাখ— ভ্রমণপ্রেমীদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। এইবার তা হয়ে উঠতে চলেছে আরও স্বপ্নালু, কারণ লাদাখে (Ladakh) শুরু হচ্ছে ভারতের প্রথম হাই-অল্টিটিউড ওয়াইল্ডলাইফ সাফারি (India’s First High-Altitude Wildlife Safari), যেখানে অংশ নিলে দেখতে পাওয়া যাবে ‘পাহাড়ের ভূত’! অবাক হচ্ছেন, ভাবছেন, ভূত দেখা যায় এমন সাফারি হয় নাকি? আদতে এই ভূতেরা রক্তমাংসের প্রাণী, পোশাকি নাম তুষারচিতা বা স্নো লেপার্ড।

দিগন্ত বিস্তৃত বরফের মধ্যে হুটপাট করে গায়েব হয়ে যায় সাদা মোলায়েম লোমের এই চিতা, আবার আচমকাই সামনে এসে দাঁড়ায়। তাই স্থানীয়দের কাছে তার নাম ‘পাহাড়ের ভূত’। কেবল এই একটিই প্রাণী নয়, লাদাখের উচ্চভূমিতে বসবাসকারী আরও নানা বন্যপ্রাণী ও পাখি দেখার সুযোগ পাওয়া যাবে এই সাফারিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Explore Ladakh’s first high-altitude wildlife safari,

এই উদ্যোগের লক্ষ্য হল বন্যপ্রাণী পর্যটনকে আরও নিরাপদ ও সুসংগঠিত করে তোলা। এই সাফারিতে প্রশিক্ষিত স্থানীয় বিশেষজ্ঞদের গাইডেন্সে লাদাখের বিখ্যাত উচ্চ-পার্বত্য অঞ্চলে ঘুরতে পারবেন পর্যটকরা। সংবেদনশীল এলাকায় ব্যক্তিগত গাড়ির অবাধ প্রবেশের পরিবর্তে নির্দিষ্ট রুটে বিশেষভাবে তৈরি ওপেন-ব্যাক জিপে সাফারি চলবে। খানিকটা কাজিরাঙা ও রণথম্ভোরের মতো জাতীয় উদ্যানের সাফারির ঢঙে চলবে তা।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল বেআইনি অফ-রোডিং বন্ধ করা। অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের ফলে লাদাখের সংবেদনশীল প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীরও সমস্যা হতে পারে। তা কমিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য।

লাদাখের বন দফতরকে সম্ভাব্য সাফারি রুটগুলি চিহ্নিত করেছে। তালিকায় রয়েছে হেমিস ন্যাশনাল পার্ক, চাংথাং ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, কারাকোরাম ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, নুব্রা, জান্সকার, শাম, কার্গিল, দ্রাস প্রভৃতি। এই অঞ্চলগুলি স্নো লেপার্ডের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির জন্যও বিশেষভাবে পরিচিত।

লাদাখে আনুমানিক ৪৭৭টি স্নো লেপার্ড রয়েছে বলে জানা গিয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক। ভারতে মোট স্নো লেপার্ডের সংখ্যা আনুমানিক ৭১৮টি—অর্থাৎ দেশের মোট স্নো লেপার্ডের একটি বড় অংশই লাদাখে রয়েছে। এছাড়াও রয়েছে ৩৮টিরও বেশি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি, প্রায় ৩৪০ প্রজাতির পাখি এবং প্রায় ১,৮০০ প্রজাতির উদ্ভিদ।

Ladakh to Launch India’s First High-Altitude Wildlife Safari

উদ্যোগ অনুযায়ী, ২০ জন নির্বাচিত স্থানীয় যুবককে পাখি দেখা, পাখি শনাক্ত করা এবং বার্ড-স্পটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্যোগটি বাস্তবায়িত হবে ‘স্নো লেপার্ড অ্যান্ড হাই-অলটিটিউড নেচার কনজারভেশন সোসাইটি’-র (Snow Leopard and High-Altitude Nature Conservation Society) মাধ্যমে।

আপনার আসন্ন লাদাখ ভ্রমণে অবশ্যই রাখবেন এই হাই-অল্টিটিউড ওয়াইল্ডলাইফ সাফারির পরিকল্পনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.