বরফে ঢাকা পাহাড়। ধ্যানমগ্ন প্রাচীন বুদ্ধমূর্তি। আর আদিগন্ত বিস্তৃত শূন্যতা— এই তো লাদাখ! তবে লাদাখ সফর এখন আর কেবল প্রকৃতির অপার রূপ চাক্ষুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হিমালয়ের কোলে প্রকৃতির সঙ্গে এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে আধুনিক শিল্পের। লেহ থেকে কার্গিল পর্যন্ত ২০০ কিলোমিটারের পথ যেন এখন এক অপরূপ শিল্পগৃহ (Ladakh Biennale 2026)!

আরও পড়ুন:
অভিনব পরিকল্পনায় শিল্প মহোৎসব
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটারেরও বেশি উচ্চতায় আয়োজিত হচ্ছে ‘লাদাখ বিয়েনাল ২০২৬’। ১ থেকে ১০ আগস্ট পর্যন্ত চলা এই আয়োজনকে বিশ্বের সর্বোচ্চ পুনর্নবীকরণযোগ্য শিল্প মহোৎসব হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটটি নির্দিষ্ট স্থানে এই শিল্পের হাট বসেছে। লেহ, কার্গিল, লামায়ুরু, বাসগো, লিকির, নুরলা, মুলবেক ও হুন্ডারমানের প্রাকৃতিক প্রেক্ষাপটে ফুটে উঠেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিল্পীদের ভাবনা।

প্রকৃতির ক্যানভাসে শিল্পের বার্তা
চার দেয়ালের শীতাতপ নিয়ন্ত্রিত প্রদর্শনালয় নয়। এখানে শিল্পকলা মুখোমুখি দাঁড়িয়েছে রুক্ষ পাহাড় আর নীল আকাশের। ব্যবহৃত উপকরণও অভিনব। স্থানীয় পরিবেশ থেকে পাওয়া পচনশীল উপাদান ও সংগৃহীত পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য দিয়েই গড়ে উঠেছে প্রতিটি ভাস্কর্য ও শিল্পকর্ম। স্থানীয় বাস্তুতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে কীভাবে শিল্প সৃষ্টি করা যায়, এই মহোৎসব তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। হিমালয়ের স্পর্শকাতর পরিবেশ সুরক্ষার বার্তাই ফুটে উঠছে শিল্পীদের প্রতিটি কাজে।

সংস্কৃতি ও জনজীবনের সান্নিধ্যে
লেহ-কার্গিল সড়ক ধরে হেঁটে চললে কেবল ঐতিহ্যবাহী মঠ বা সুপ্রাচীন গ্রামই চোখ টানবে না, চোখে পড়বে শিল্পের বহুমাত্রিক প্রকাশ। এই আর্ট ট্রেল দেখে শুধু যে আপনার চোখ জুড়োবে তা নয়, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখিও দাঁড় করাবে আপনাকে। দেশ-বিদেশের শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের প্রতিভাও এখানে সমান মর্যাদা পেয়েছে। বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে সহজেই এই শিল্পযাত্রার সঙ্গী হওয়া যাচ্ছে। লাদাখের চিরচেনা রূপের পাশাপাশি টেকসই পর্যটনের এই নতুন দিশা নিশ্চিতভাবেই পথিককে এক অন্য অভিজ্ঞতার স্বাদ দেবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি