Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
IRCTC

মাত্র ১৮ হাজারে ঘুরে দেখুন ৪ জ্যোতির্লিঙ্গ ও স্ট্যাচু অফ ইউনিটি, জেনে নিন খুঁটিনাটি

শিবের মাসে যাঁরা তীর্থে বেরতে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল ভারতীয় রেল। হাতে ক'দিন সময় পেলেই সেরে ফেলা যাবে চার-চারটি জ্যোতির্লিঙ্গ দর্শন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৯:৫০

options
link
মাত্র ১৮ হাজারে ঘুরে দেখুন ৪ জ্যোতির্লিঙ্গ ও স্ট্যাচু অফ ইউনিটি, জেনে নিন খুঁটিনাটি zoom
আইআরসিটিসি-র নয়া প্যাকেজ ঘোষণা! কী কী সুবিধা থাকছে? ছবি: প্রতিদিন গ্রাফিক্স টিম
Advertisement

শিবের মাসে যাঁরা তীর্থে বেরতে চান, তাঁদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল ভারতীয় রেল। হাতে ক’দিন সময় পেলেই সেরে ফেলা যাবে চার-চারটি জ্যোতির্লিঙ্গ দর্শন! আইআরসিটিসি (IRCTC) নিয়ে এসেছে এক অনন্য ‘ভারত গৌরব’ ট্যুরিস্ট ট্রেন। শুধু জ্যোতির্লিঙ্গই নয়, এই সফরে দেখা মিলবে বিশ্বের অন্যতম বিস্ময় ‘স্ট্যাচু অব ইউনিটি’-রও।

‘ভারত গৌরব’ ট্যুরিস্ট ট্রেন। ছবি: সংগৃহীত

কবে থেকে শুরু হচ্ছে সফর?
আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এই বিশেষ যাত্রা। শেষ হবে ২৬ আগস্ট। মোট ৯ রাত ও ১০ দিনের এই দীর্ঘ সফরে পুণ্যার্থীরা পাবেন এক মায়াবী অভিজ্ঞতার ছোঁয়ায় কাটানো দিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী কী দেখবেন?
যাত্রাপথে চোখ জুড়োবে উজ্জয়িনীর মহাকালেশ্বর এবং ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। এরপর ট্রেন এগোবে গুজরাটের দিকে। সেখানে দেখা মিলবে দ্বারকাধীশ মন্দির, বেট দ্বারকা, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বিখ্যাত সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সঙ্গে বোনাস হিসেবে থাকছে সিগনেচার ব্রিজ ও কেভাদিয়ার সুবিশাল স্ট্যাচু অব ইউনিটি।

উজ্জয়িনীর মহাকালেশ্বর, ছবি: সংগৃহীত

কোথা থেকে উঠবেন ট্রেনে?
উত্তরপ্রদেশের একাধিক বড় স্টেশন থেকে এই ট্রেনে ওঠার সুযোগ থাকছে। গোরক্ষপুর, অযোধ্যা ক্যান্টনমেন্ট, সুলতানপুর, প্রয়াগরাজ সঙ্গম, রায়বরেলি, লখনউ, কানপুর সেন্ট্রাল এবং ঝাঁসির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে পুণ্যার্থীরা সওয়ার হতে পারবেন এই ট্রেনে।

মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর। ছবি: সংগৃহীত

প্যাকেজে কী কী সুবিধা থাকছে?
সফর আরামদায়ক করতে আয়োজনের কোনও ঘাটতি রাখেনি রেল। স্লিপার, থ্রি-এসি (3 AC) এবং টু-এসি (2 AC)—তিনটি বিভাগেই যাতায়াতের ব্যবস্থা রয়েছে। সফর চলাকালীন যাত্রীদের জন্য থাকবে সম্পূর্ণ নিরামিষ প্রাতরাশ, দুপুরের খাবার এবং নৈশভোজ। বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরার জন্য এসি ও নন-এসি বাসের বন্দোবস্ত করেছে আইআরসিটিসি।

গুজরাটের নাগেশ্বর। ছবি: সংগৃহীত

খরচ পড়বে কত?
বাজেটের কথা মাথায় রেখে প্যাকেজটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে।

  • ইকোনমি (স্লিপার ক্লাস): প্রতি জন ১৮,৩৮০ টাকা।
  • স্ট্যান্ডার্ড (৩ এসি): প্রতি জন ২৯,৫৭০ টাকা।
  • কমফোর্ট (২ এসি): প্রতি জন ৩৮,৮৭০ টাকা।

যাত্রীদের সুবিধার জন্য ইএমআই (EMI) এবং এলটিসি (LTC) ব্যবস্থাও উপলব্ধ রয়েছে।

কীভাবে করবেন বুকিং?
লখনউয়ের গোমতী নগরে অবস্থিত পর্যটন ভবনের আইআরসিটিসি কেন্দ্র থেকে সরাসরি বুকিং করা যাবে। এছাড়া আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ঘরে বসেই সহজে টিকিট কাটতে পারবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.