জানলার বাইরে মেঘের আনাগোনা। বিদেশের অচেনা কোনও গলিতে হারিয়ে যাওয়ার হাতছানি। স্বপ্ন দেখতে বাধা কোথায়? না, স্বপ্ন নয়, সত্যি এবার সহজ হল বিদেশযাত্রা। দেশের বাইরের মাটিতে রইল না পাসপোর্ট, ভিসা কিংবা ভ্রমণ নথিপত্র পরীক্ষার হাজারো ঝক্কি। এবার সহজেই ‘ই-পাসপোর্ট’ ব্যবহার করে আপনি নিশ্চিন্তে পা রাখতে পারেন বিদেশে। কী আশ্চর্য হচ্ছেন তো? হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। পাসপোর্ট সেবা প্রকল্পের দ্বিতীয় সংস্করণে (PSP 2.0) বদলে যেতে চলেছে বিদেশ যাত্রার সংজ্ঞাটাই।

আরও পড়ুন:
দেখতে হুবহু পুরনো নীল পাসপোর্টের মতোই। কিন্তু মলাটের নিচে লুকানো আছে আধুনিক প্রযুক্তির চমক। একটি অতি ক্ষুদ্র রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) চিপ আর অ্যান্টেনা। এই চিপে ধরা থাকবে আপনার আঙুলের ছাপ আর চোখের মণি থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য। মলাটের ওপর জাতীয় প্রতীকের ঠিক নিচেই এক টুকরো সোনালি কারুকাজ জানান দেবে, আপনি এখন বিশ্বমানের আধুনিক প্রযুক্তির অংশীদার।
এখন থেকে ভারতীয় নাগরিকরা চাইলেই এই চিপ-যুক্ত পাসপোর্ট পেতে পারেন। তবে প্রথম পর্যায়ে প্রধান শহরগুলির নির্দিষ্ট কিছু কেন্দ্র থেকেই এই পরিষেবা দেওয়া হচ্ছে। আবেদন করার নিয়মাবলি মোটের ওপর একই। পাসপোর্ট সেবা পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপর ফর্ম পূরণ করে অনলাইনে ফি জমা দিলেই কেল্লাফতে। নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক দিয়ে এলেই নিশ্চিত। পুলিশি ছাড়পত্র মিললে ডাকযোগে সোজা বাড়িতে চলে আসবে সেই জাদুকরী নীল বই।

কেন এই নতুনত্বের প্রয়োজন? প্রথমত, নিরাপত্তা। এই চিপ জাল করা বা তথ্য চুরি করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, বিদেশের বিমানবন্দরে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের ঝক্কি সইতে হবে না। স্বয়ংক্রিয় ‘ই-গেট’ দিয়ে অনায়াসেই বেরিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, পুরনো পাসপোর্টের মেয়াদ না ফুরোনো পর্যন্ত তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে নতুন বা রিনিউ করার সময় এখন থেকেই পাবেন এই অত্যাধুনিক সুযোগ। ১২০টিরও বেশি দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারত এবার ভ্রমণের দুনিয়ায় এক নতুন দিগন্তের উন্মোচন করল। নীল মলাটের ভেতর এখন ধরা থাকবে গোটা পৃথিবী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’