Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Ramayana Yatra

নিরামিষ খেয়ে ঘুরে দেখুন ধর্মীয় স্থান, ‘রামায়ণ যাত্রা’র ব্যবস্থা রেলের, দেখে নিন সফরসূচি

আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে যাত্রা। টিকিট বুকিংয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৯:১২

options
link
নিরামিষ খেয়ে ঘুরে দেখুন ধর্মীয় স্থান, ‘রামায়ণ যাত্রা’র ব্যবস্থা রেলের, দেখে নিন সফরসূচি zoom
তীর্থভ্রমণকে গুরুত্ব দিয়ে 'রামায়ণ যাত্রা' চালু করছে ভারতীয় রেল। ছবি: সংগৃহীত
Advertisement

ছুটি কাটাতে অনেকেই ধর্মীয় স্থানে বেড়াতে যান। তালিকায় বারাণসী, হৃষিকেশ, তিরুপতি, অযোধ্যায় যাচ্ছেন অনেকেই। বহু বিদেশিও আসেন ভারতে। তীর্থভ্রমণকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেলও। এবার ‘রামায়ণ যাত্রা’ (Ramayana Yatra) চালু করতে চলেছে আইআরসিটিসি। আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে যাত্রা। টিকিট বুকিংয়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

প্রথমেই জেনে নেওয়া যাক ‘রামায়ণ যাত্রা’য় কোন কোন জায়গায় যেতে পারবেন পর্যটকরা। মোট ১৬ রাত ও ১৭ দিনের দীর্ঘ যাত্রাপথে ট্রেন বক্সারের রামরেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির, বারাণসীর তুলসি মানস মন্দির, সংকট মোচন মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গাআরতি। সীতামঢ়ীর সীতার সমাধিস্থল, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির, ভরদ্বাজ আশ্রম। শৃংবেরপুরের শৃংগী ঋষি মন্দির। চিত্রকূটের গুপ্ত গোদাবরী, রামঘাট এবং সতী অনসূয়া মন্দির। নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী এবং কালারাম মন্দির। হাম্পি অঞ্জনাদ্রি পাহাড়, বিরূপাক্ষ মন্দির এবং বিঠল মন্দির। রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির এবং ধনুষকোডী। সুতরাং রাম, সীতা ও লক্ষ্মণের নামের সঙ্গে যুক্ত স্থান ঘিরে ‘রামায়ণ যাত্রা’র ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটি দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু করবে। অযোধ্যা হয়ে বিহারের বক্সার হয়ে জনকপুর পর্যন্ত পৌঁছবে ট্রেনটি। তারপর বারাণসী, নাসিক, হাম্পি হয়ে রামেশ্বরম পৌঁছবে ‘রামায়ণ যাত্রা’র ট্রেন।

Advertisement

যাত্রীরা যাবেন ভারত গৌরব ডিলাক্স এসি ট্য়ুরিস্ট ট্রেনে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি – এই তিন ধরনের কেবিন রয়েছে। এছাড়া থাকছে দুটি রেস্তরাঁ। যেখান থেকে মূলত খাবার খেতে পারবেন যাত্রীরা। গোটা যাত্রাপথে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে পারেন। এছাড়া ট্রেনে থাকছে সেন্সরভিত্তিক ওয়াশরুম, শাওয়ার কিউবিকল, ফুট মাসাজার। স্থানীয় জায়গায় ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ব্যবস্থা। প্রতিটি কোচে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত থাকছে। থাকছে সিসি ক্যামেরাও। এছাড়া প্রত্যেক যাত্রীর জন্য ট্রাভেল ইন্সিওরেন্স। আইআরসিটিসি ট্যুর ম্যানেজাররা যাত্রীদের দেখভাল করবেন। অন্তত ১৫০ জন এই দীর্ঘ যাত্রাপথে যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই ভাড়াও ঠিক করে ফেলা হয়েছে। ফার্স্ট এসির জন্য খরচ পড়বে ১ লক্ষ ৬৪ হাজার ৯৪০ টাকা। সেকেন্ড এসির জন্য ১ লক্ষ ৫১ হাজার ২২৫ টাকা, থার্ড এসির ভাড়া ১ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা। ট্রিপল অকুপেন্সিতে সর্বনিম্ন খরচ ১ লক্ষ ১১ হাজার ৬৩০ টাকা। এই যাত্রাপথে সঙ্গী হতে চাইলে টিকিট বুক করতে পারেন আজই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.