Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Prambanan Temple

জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?

ভারতের আর পাঁচটা শিবালয়ের চেনা ছবিটা এখানে এক ঝটকায় বদলে যায়। নেই কোনও শিবলিঙ্গ। পরিবর্তে গর্ভগৃহে দাঁড়িয়ে আছেন তিন মিটার উচ্চ অনন্য শিব মূর্তি। যোনি পীঠের ওপর দণ্ডায়মান ত্রিনয়নধারী শিবের হাতে ত্রিশূল ও রুদ্রাক্ষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৩৪

options
link
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি? zoom
কী আছে এই প্রাচীন প্রাঙ্গণে, যা একে অনন্য করে তুলেছে?
Advertisement

সম্পূর্ণ নতুন এক সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা হল সুদূর ইন্দোনেশিয়ায়। বিদেশ সফরে গিয়ে সে দেশের যোগিয়াকার্তা অঞ্চলের সহস্রাব্দের প্রাচীন প্রম্বনান মন্দিরে প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু দেবদর্শনই নয়, যুগান্তকারী এক চুক্তিতে আবদ্ধ হল দুই দেশ। ইন্দোনেশিয়া সরকার ও ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) যৌথভাবে এই ঐতিহাসিক মন্দিরের সংরক্ষণ ও পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করল। প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের পর থেকেই ভ্রমণপিপাসু ও ইতিহাসপ্রেমীদের চর্চার কেন্দ্রে এখন এই প্রম্বনান। কিন্তু কেন এই মন্দির এত বিশেষ? কী আছে এই প্রাচীন প্রাঙ্গণে, যা একে অনন্য করে তুলেছে?

Why PM Modi Visited Indonesia's Prambanan Temple
ছবি: সংগৃহীত

গর্ভগৃহে লুকিয়ে কোন প্রাচীন রহস্য?
ভারতের আর পাঁচটা শিবালয়ের চেনা ছবিটা এখানে এক ঝটকায় বদলে যায়। নেই কোনও শিবলিঙ্গ। পরিবর্তে গর্ভগৃহে দাঁড়িয়ে আছেন তিন মিটার উঁচু অনন্য শিব মূর্তি। যোনি পীঠের ওপর দণ্ডায়মান ত্রিনয়নধারী শিবের হাতে ত্রিশূল ও রুদ্রাক্ষ। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, তৎকালীন রাজা বালিতুঙের মৃত্যুর পর তাঁর দিব্যরূপকেই এখানে ঈশ্বরের আধারে খোদাই করা হয়েছিল। অষ্টম থেকে দশম শতকে জাভা দ্বীপে শৈব ধর্মের যে স্বর্ণযুগ চলেছিল, এই মন্দির তারই জীবন্ত দলিল।

Advertisement
Prambanan Temple in Indonesia
ছবি: সংগৃহীত

পাথরে খোদাই রামায়ণ!
আঙ্কোর ভাটের পর এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির চত্বর। চত্বরে প্রবেশ করে ঘড়ির কাঁটার অভিমুখে এগোলেই চারপাশের দেওয়ালে জীবন্ত হয়ে ওঠে রামায়ণের আদি অনন্তকাহিনি। ২৪০টি মন্দিরের এই সুবিশাল চত্বরে শিব, ব্রহ্মা ও বিষ্ণুর ত্রিমূর্তি এক অদ্ভুত আধ্যাত্মিক আবহ তৈরি করে। মূল শিব মন্দিরটি ৪৭ মিটার উঁচু এক আকাশছোঁয়া চূড়া, যা দেখলে অবাক হতে হয়। সামনেই দাঁড়িয়ে বাহন নন্দী, হংস আর গরুর মন্দির। পর্যটকরা বলেন, প্রাঙ্গণে পা রাখলেই এক অলৌকিক স্পন্দন অনুভব করা যায়।

Explore Indonesia's ancient Prambanan Temple
ছবি: সংগৃহীত

কেন যাবেন এখানে?
প্রকৃতি আর ইতিহাসের অদ্ভুত টান রয়েছে এই যোগিয়াকার্তা অঞ্চলে। পাশেই বয়ে চলেছে ওপাক নদী। কাছেই রয়েছে আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। ইতিহাস, রহস্য আর রোমাঞ্চের এমন মেলবন্ধন কমই মেলে। যোগিয়াকার্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহজেই গাড়িতে পৌঁছানো যায় প্রম্বনান। বালি বা জাকার্তা থেকেও রয়েছে চমৎকার যোগাযোগ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই রূপকথা দেখার খরচ কিন্তু সাধারণের নাগালের মধ্যেই।

হাজার বছর আগের চোল, পল্লব আর সন্ন্যাসীদের শিল্পচেতনার সেই ধারাকে ছুঁয়ে দেখতে টিকিটটা কাটবেন নাকি!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.