গোয়া ঘুরতে মন চাইছে? কিংবা শিরডি? হুট করে বেরিয়ে পড়লেই হয়। সবসময় যে পরিকল্পনা মাফিক সবটা হবে তা নয়। তাছাড়া মধ্যবিত্তের পকেটের টানে অনেক সময় আশাভঙ্গ হয়। তবে,পর্যটকদের মুখে হাসি ফোটাতে এবার একগুচ্ছ ‘বাজেট ফ্রেন্ডলি’ ট্যুর প্যাকেজ নিয়ে হাজির আইআরসিটিসি। মাত্র ১০ হাজারেই ঘুরে আসতে পারবেন বিশেষ এই স্থানে।

আরও পড়ুন:
সমুদ্র যাঁদের প্রথম পছন্দ, তাঁদের জন্য সেরা গন্তব্য গোয়া। আইআরসিটিসি-র বিশেষ প্যাকেজে চণ্ডীগড় থেকে গোয়া যাওয়ার দুর্দান্ত সুযোগ থাকছে। ১৬ মে থেকে শুরু হচ্ছে এই সফর। পাঁচ রাত ও ছয় দিনের এই ট্রিপে মিলবে ট্রেনের টিকিট, থাকা-খাওয়া এবং ঘোরার জন্য গাড়ির সুবিধা। তিন জন মিলে যাত্রা করলে মাথাপিছু খরচ পড়বে মাত্র ১৫ হাজার ৯৫ টাকা। অর্থাৎ, নামমাত্র খরচে বিকেলের বিচে সূর্যাস্ত দেখার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়।

অন্যদিকে, আধ্যাত্মিক টানে পাড়ি দিতে পারেন শিরডিতে। সাঁইবাবার দর্শনের জন্য আইআরসিটিসি দিচ্ছে বিশেষ অফার। মুম্বই থেকে শুরু হওয়া এক রাত ও দু’দিনের এই প্যাকেজে খরচ মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকা। এর মধ্যে ট্রেন, হোটেল এবং গাড়ির ভাড়ার দুশ্চিন্তা আপনার নয়, বরং রেল কর্তৃপক্ষের।

যাঁরা একটু অন্যরকম ভ্রমণ চান, তাঁরা গুজরাটের কেভাদিয়া ঘুরে আসতে পারেন। মুম্বই থেকে ৩ রাত ও ৪ দিনের এই ট্রিপ শুরু হচ্ছে ২২ মে থেকে। তিন জন একসঙ্গে গেলে মাথাপিছু খরচ মাত্র ১০ হাজার টাকা। ট্রেনের থার্ড এসি কোচের আরামদায়ক সফর আর স্ট্যাচু অফ ইউনিটির গগনচুম্বী দীর্ঘতা দেখার এই সুযোগ হাতছাড়া করা মুশকিল। তাহলে আর দেরি কেন? আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে এখনই সেরে ফেলুন বুকিং। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই কেল্লাফতে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস