Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
adventure sports

প্রথমবার অ্যাডভেঞ্চার স্পোর্টস, জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত? মাথায় রাখুন এই ৫ বিষয়

অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরুর আগে, হাত-পায়ের অবস্থান কেমন হবে, বিপদে পড়লে কী কী করতে হবে, অথবা কোনও চটজলদি সিগনালিং— অপারেটররাই শিখিয়ে দেন। অবশ্যই তা মন দিয়ে শুনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৭:৪২

options
link
প্রথমবার অ্যাডভেঞ্চার স্পোর্টস, জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত? মাথায় রাখুন এই ৫ বিষয় zoom
অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে মন শান্ত রাখা সবচাইতে জরুরি।

খাড়াই পর্বত বেয়ে উঠতে চান? খরস্রোতা নদীতে ডিঙি সমেত নেমে পড়ার স্বপ্ন দেখেন? অথবা জলের তলায় ডুব দিয়ে দেখে নিতে চান মাছেদের অচেনা পৃথিবী? তবে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি বিধিনিষেধ। হতেই পারে, অজানাকে ভয় করেন না, অ্যাডভেঞ্চার স্পোর্টস (adventure sports) আপনাকে ডাকে। কিন্তু ভুলে গেলে চলে না যে, দুঃসাহসী হওয়ার অর্থ অসচেতন হওয়া কখনওই নয়। জীবনে প্রথমবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে নামার আগে, মাথায় রাখতে হবে একেবারে সাধারণ কয়েকটি বিষয়।

5 safety precautions for beginners trying adventure sports
ভুলে গেলে চলে না যে দুঃসাহসী হওয়ার অর্থ অসচেতন হওয়া কখনওই নয়।

অভিজ্ঞ অপারেটর বেছে নিন
জীবনের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। তাই কোনও অপারেটর যদি কম খরচে অ্যাডভেঞ্চার স্পোর্টস করানোর দাবি করে, তবে সেদিকে এগোনোর আগে বারবার চিন্তা করুন। সোশাল মিডিয়ায় উড়ো পোস্ট দেখে কখনওই অপারেটর বাছবেন না, তা সে যতই লাইক-কমেন্ট উপচে পড়ুক! অভিজ্ঞ অপারেটরের খোঁজ নিন, কথা বলুন। সমস্ত দিক থেকে ঠিক মনে হলে তবেই এগিয়ে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গিয়ার বারবার চেক করে নিন
শরীরে বাঁধা হারনেস, মাথার হেলমেট, দড়ি— বারবার যাচাই করে তবেই ব্যবহার করুন। যদি মনে হয় যে দেহের মাপমতো বসছে না, অতিরিক্ত আঁটো অথবা ঢিলে লাগছে, তাহলে উপস্থিত কর্মীদের জানান। অকারণ প্রাণের ঝুঁকি নেবেন না।

মন দিয়ে ব্রিফিং শুনুন
অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরুর আগে, হাত-পায়ের অবস্থান কেমন হবে, বিপদে পড়লে কী কী করতে হবে, অথবা কোনও চটজলদি সিগনালিং— অপারেটররাই শিখিয়ে দেন। অবশ্যই তা মন দিয়ে শুনে নিন। প্রথমবার এমন কোনও কাজে নেমে আচমকা প্যানিক হওয়া খুব স্বাভাবিক। কিন্তু সচেতনভাবে ব্রিফিং শোনা থাকলে, সমস্যা অনেকখানি এড়ানো যেতে পারে।

শারীরিক অবস্থা জানান শুরুতেই
অনেক সময়েই অপারেটররা বলে দেন, কোন কোন শারীরিক অবস্থার ক্ষেত্রে এগোনো যাবে না নির্দিষ্ট অ্যাডভেঞ্চার স্পোর্টসটিতে। হয়তো যাদের হৃদয় দুর্বল, বা হাত-পায়ের দুর্বলতা রয়েছে, তারা বাদ যাবেন। হতেই পারে, নির্দিষ্ট স্পোর্টসটি আপনার বহুকাঙ্খিত। কিন্তু বাদ পড়ে যাওয়ার ভয়ে যদি তা সকলের থেকে লুকিয়ে ময়দানে নামেন, তবে বড়সড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। তাই যে কোনও শারীরিক সমস্যা আগেই জানান দিন অপারেটরকে।

5 safety precautions for beginners trying adventure sports
শরীরে বাঁধা হারনেস, মাথার হেলমেট, দড়ি— বারবার যাচাই করে তবেই ব্যবহার করুন

ভারী খাবারে নিষেধাজ্ঞা
অভিজ্ঞরা তো জানেনই। কিন্তু আপনি যদি জীবনে প্রথমবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে নামেন, তবে নজর রাখুন শারীরিক সক্ষমতার দিকে। আগের সময়টিতে বাদ দিন ভারী খাবার খাওয়া এবং মদ্যপান। ফিট না থাকলে, মাঝপথে শরীর অস্থির লাগতে পারে। গা বমি দিতে পারে।

অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে মন শান্ত রাখা সবচাইতে জরুরি। তাই কেবল সেই স্পোর্টসের স্বপ্ন দেখলে হবে না। শরীর মনকে তৈরি করতে হবে তার উপযুক্ত করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.