Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bengali Serial TRP

ভোটের ফলপ্রকাশের সপ্তাহে টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার কোন সিরিয়াল?

ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণার সপ্তাহেও যে সিরিয়ালপ্রেমীদের নজর ছিল ভোটের ফলাফলে, নম্বরের গ্রাফই তার উজ্জ্বল দৃষ্টান্ত। চলতি সপ্তাহেও টিআরপিতে ধস!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:২৬

options
link
ভোটের ফলপ্রকাশের সপ্তাহে টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার কোন সিরিয়াল? zoom
টিআরপিতে বিরাট রদবদল

নির্বাচনের উত্তেজনা হোক বা আইপিএলের মরশুম, বাংলা ধারাবাহিকে কোপ পড়ে বই কী! বিগত বেশ দু-একমাস ধারাবাহিকভাবে কমেছে বাংলা মেগার নম্বর তা বলাই বাহুল্য। ছাব্বিশের নির্বাচনের ফল ঘোষণার সপ্তাহেও যে সিরিয়ালপ্রেমীদের নজর ছিল ভোটের ফলাফলে, নম্বরের গ্রাফই তার উজ্জ্বল দৃষ্টান্ত। চলতি সপ্তাহেও টিআরপিতে (Bengali Serial TRP) ধস তা বললে অত্যুক্তি হবে না। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে কোন ধারাবাহিকের ঝুলি ফুলেফেঁপে উঠল, কোন মেগা প্রথম পাঁচ বা দশ থেকে ছিটকে গেল বা প্রতিযোগীতার ময়দানে কে এগিয়ে বা পিছিয়ে রইল নম্বরের ভিত্তিতে তারই বিচার হয় রিপোর্ট কার্ডে।

এক নজরে দেখে নেওয়া যাক, ১ মে থেকে ৭ মে পর্যন্ত টিআরপি তালিকায় কী কী রদবদল ঘটল।মে মাসের প্রথম সপ্তাহে হারানো সিংহাসন ফিরে পেল ‘তারে ধরি ধরি মনে করি’। ৫.১ পয়েন্ট সহযোগে পয়লা স্থান দখল করল এই ধারাবাহিক। এযাবৎকাল ‘পরিণীতা’র সঙ্গে ‘তারে ধরি ধরি মনে করি’র জোর টক্কর চলছিল। এই সপ্তাহে ছবিটা যে বদলে গেল তা বলার অপেক্ষা রাখছে না। এবারের প্রতিযোগী ‘ও মোর দরদিয়া’। এক লাফে অনেকটা নম্বর বৃদ্ধি পেয়েছে এই মেগার। পরিণীতাকে পিছনে ফেলে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিল এই ধারাবাহিক, মোট প্রাপ্তি ৪.৬ পয়েন্ট।

Advertisement
সেরার সেরা ‘তারে ধরি ধরি মনে করি’

পরিণীতার ঝুলিতে এসেছে ৪.৫ পয়েন্ট। টিআরপি তালিকার প্রথম তিনের পর এবার দেখে নেওয়া যাক, চতুর্থ স্থান কোন মেগার দখলে। চতুর্থে রয়েছে ‘কুসুম’। এই ধারাবাহিকের প্রাপ্তি ৪.৪ পয়েন্ট। প্রথম পাঁচের শেষে জোড়া সাফল্য। একইসঙ্গে পঞ্চমে রাজ করছে ‘রাঙামতি তিরন্দাজ’ ও ‘ঘূর্ণি’। দুই ধারাবাহিকের মোট সংগ্রহ ৪.২। টিআরপি তালিকার ষষ্ঠ স্থানেও নএকই চিত্র। ‘জোয়ার ভাঁটা’র সঙ্গে রয়েছে আরও এক মেগা ‘পরশুরাম: আজকের নায়ক’। দুই মেগার ঝুলিতে রয়েছে ৪.১ পয়েন্ট।

প্রেমচর্চার মাঝে কত পেল ‘লক্ষ্মী ঝাঁপি’?

ধারাবাহিকতা বজায় রেখে সপ্তমেও যুগলবন্দি, দর্শকের রায়ে ৩.৮ পয়েন্ট পেয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘গঙ্গা’। সম্প্রচারের পর বেশ ভালো গতিতেই এগচ্ছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’। ৩.৭ পয়েন্টের নিরিখে অষ্টম স্থানাধিকারী এই মেগা। নবমে ত্রয়ীর জয়জয়কার। ‘প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’ ও ‘কনে দেখা আলো’র ঝুলিতে রয়েছে ৩.৫। দশমে শিঁকে ছিড়ল ‘কম্পাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’র। সর্বসাক্যুলে এই দুই মেগার প্রাপ্তি ২.৭ পয়েন্ট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.