Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Sumanta Mukherjee

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন-কে সুমন মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। কী জানালেন?

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:৫০

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:৫০

options
link
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন অভিনেতা? zoom
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুমন্ত মুখোপাধ্যায়।
Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুমন্ত মুখোপাধ্যায়। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, গত শনিবার আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করেন অভিনেতা। এরপরই তড়িঘড়ি তাঁকে ইকবালপুরের এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকার পর কলকাতার এক প্রথমসারির বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রবীণ অভিনেতাকে।

“আমার সঙ্গে মন্টুকাকার অনেকদিনের সম্পর্ক। উনি আমার কাছে বন্ধু, পথপ্রদর্শক, গাইড। এরকম মানুষের সংখ্যা তো কমে যাচ্ছে।…” 

সংবাদ প্রতিদিন-কে সুমন্ত মুখোপাধ্যায়ের (Sumanta Mukherjee) অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। তিনি জানান, রবিবার আর্টিস্ট ফোরাম আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলী ২০২৬’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল সুমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু শনিবার তাঁকে ফোনে না পাওয়া গেলে কন্যা রাইয়ের সঙ্গে যোগাযোগ করেন শুভ্রজিৎ। এরপরই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর জানতে পারেন তিনি। শুভ্রজিৎ জানালেন, “আপাতত প্রথমসারির এক হাসপাতালে সুমন্ত মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। অ্যাঞ্জিওগ্রাফি করে স্টেন্ট বসাতে হতে পারে।” আবেগপ্রবণ হয়ে অভিনেতা যোগ করলেন, “আমার সঙ্গে মন্টুকাকার অনেকদিনের সম্পর্ক। উনি আমার কাছে বন্ধু, পথপ্রদর্শক, গাইড। এরকম মানুষের সংখ্যা তো কমে যাচ্ছে। নাটক, অভিনয়, যখনই যা দরকার হয়েছে, ফোন করে নিতাম। তাই গুরুজনদের সঙ্গে বরাবরই আমার সুসম্পর্ক। ওঁর অসুস্থতার খবর পেয়ে মনটা বড্ড ভারাক্রান্ত লাগছে।”

Advertisement

বাংলা সিনেজগৎকে একাধিক কাজে সমৃদ্ধ করেছেন। ‘হিরের আংটি’, ‘শুভ মহরৎ’, ‘আবহমান’ থেকে ‘নাগপাশ’, ‘দুর্গা সহায়’, ‘ফেলু বকশি’র মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে।

সিনেপর্দা থেকে টেলিদুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমন্ত মুখোপাধ্যায়। আটের দশকে প্রথম তপন সিনহার ‘আতঙ্ক’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে নজর কাড়েন। তার পর বাংলা সিনেজগৎকে একাধিক কাজে সমৃদ্ধ করেছেন। ‘হিরের আংটি’, ‘শুভ মহরৎ’, ‘আবহমান’ থেকে ‘নাগপাশ’, ‘দুর্গা সহায়’, ‘ফেলু বকশি’র মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছোটপর্দায় দাদা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে ‘জন্মভূমি’তে অভিনয় করেছিলেন। এছাড়াও সুমন্ত মুখোপাধ্যায় অভিনীত ধারাবাহিকের তালিকায় রয়েছে ‘জননী’, ‘আলো ছায়া’, ‘ফেলনা’, ‘রামপ্রসাদ’, ‘কথা’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.