সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্পের নতুন টুইস্টের ফলাফল হাতেনাতে পেল ধারাবাহিক ‘চিরসখা’। প্লুটোর মৃত্যু রীতিমতো মোড় ঘুরিয়ে দিয়েছে ধারাবাহিকে। আর তার জেরেই এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই সপ্তাহে বেশ রদবদল ঘটেছে টিআরপি তালিকায়। কোন ধারাবাহিক কত রেটিং পেল? কোন স্থান অধিকার করল জেনে নিন।
এই সপ্তাহে ফের নিজের জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পেয়েছে এই সপ্তাহে ৭.০ রেটিং। এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘চিরসখা’ ও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’, পেয়েছে ৬.৯ রেটিং। এক্ষেত্রে বলে রাখা ভালো, ‘পরশুরাম’ এই সপ্তাহে শীর্ষ স্থান দখল করলেও সামান্য কিছু নম্বরের হেরফেরে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘চিরসখা’ ও ‘রানি ভবানী’ এই দুই ধারাবাহিক। এই সপ্তাহে যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরিণীতা’। পেয়েছে ৬.৬ রেটিং। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’, পেয়েছে ৬.৪ রেটিং। পঞ্চম স্থানে রয়ছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৬.১।
এই সপ্তাহে সেরা দশে জায়গা করে নিয়েছে, ‘চিরদিনই তুমি যে আমার’, পেয়েছে ৬.০। ৫.৮ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিক। অষ্টম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’ এই দুই ধারাবাহিক। পেয়েছে এই সপ্তাহে ৫.৫ রেটিং। নবম স্থানে রয়েছে ‘কথা’, পেয়েছে ৪.৮ রেটিং। দশম স্থানে রয়েছে ‘তুই আমার হিরো’, পেয়েছে ৪.৫ রেটিং।
সর্বশেষ খবর
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?