Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Ranojoy Shyamoupti divorce

বিয়ের ৫ মাসেই ডিভোর্সের পথে রণজয়-শ্যামৌপ্তি?

আচমকা কেন এহেন গুঞ্জন চাউড় হল কিংবা রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্য সমীকরণ বদলের নেপথ্যেই বা কী কারণ? এহেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এইমুহূর্তে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:৪৪

options
link
বিয়ের ৫ মাসেই ডিভোর্সের পথে রণজয়-শ্যামৌপ্তি? zoom
রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি?
Advertisement

দাম্পত্যের বয়স সবে পাঁচ মাস। বছরও ঘোরেনি। আর এর মাঝেই সুখী গৃহকোণে ফাটল! টালিগঞ্জ সেলেবপাড়ার অন্দরে জোর গুঞ্জন, রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! ‘গুড্ডি’ ধারাবাহিকের সেট থেকেই অভিনেতা-অভিনেত্রীর আলাপ। সেখান থেকেই বন্ধুত্ব-প্রেম। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠ বৃত্তকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন রণজয়-শ্যামৌপ্তি। সিনেইন্ডাস্ট্রির অনেকেই তারকাজুটির বিয়েতে উপস্থিত ছিলেন। কিন্তু মাসকয়েক ঘুরতে না ঘুরতেই তারকাদম্পতির বিয়ে ভাঙার গুঞ্জনে তোলপাড় সিনেমহল!

Tollywood couple Ranojoy-Shyamoupti heading for divorce,
রণজয়-শ্যামৌপ্তি। ছবি: সংগৃহীত

গত একমাস ধরেই টলিপাড়ায় ফিসফাস! সিনেপাড়ার কোনও অনুষ্ঠানেই রণজয় ( Ranojoy Bishnu)-শ্যামৌপ্তিকে ( Shyamoupti Mudly) সেভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না। মাসখানেক আগে যদিও আর্টিস্ট ফোরামের এক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল কিন্তু তারপর আর নবদম্পতিকে কোথাও জুটিতে পাওয়া যায়নি। যদিও আচমকা কেন এহেন গুঞ্জন চাউড় হল কিংবা রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্য সমীকরণ বদলের নেপথ্যেই বা কী কারণ? এহেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এইমুহূর্তে। এদিকে তারকাদম্পতির উভয়ের মুখেই কুলুপ। ডিভোর্সের জল্পনা মাথা চাড়া দিতেই রণজয় বিষ্ণুকে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর ফোন বেজে গিয়েছে। উত্তর দেননি। অন্যদিকে সংবাদমাধ্যমকে শ্যামৌপ্তি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেমদিবসে ধুমধাম করে রণজয়-শ্যামৌপ্তির প্রেমের ‘মধুরেণ সমাপয়েৎ’ ঘটে। সেই ‘গুড্ডি’ সিরিয়াল থেকেই এই দুষ্টু-মিষ্টি জুটি অনুরাগীদেরও ভারী পছন্দের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেমদিবসে ধুমধাম করে রণজয়-শ্যামৌপ্তির প্রেমের ‘মধুরেণ সমাপয়েৎ’ ঘটে। সেই ‘গুড্ডি’ সিরিয়াল থেকেই এই দুষ্টু-মিষ্টি জুটি অনুরাগীদেরও ভারী পছন্দের। তাই রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্য় শুরুয়াতের খবরেও শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু মাস কয়েক ঘুরতে না ঘুরতেই ছন্দপতন! অতঃপর তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জনে ভক্তদেরও যে মনখারাপ হবে, তা বলাই বাহুল্য। টলিপাড়ায় ভাঙন অবশ্য নতুন নয়। অহরহ বিচ্ছেদের খবরে সরগরম বাংলার সিনেপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস। এবার জনপ্রিয় সেলেব দম্পতির ডিভোর্সের ফিসফাসে সরগরম টলিপাড়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.