সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর রেশ কাটতে না কাটতেই চলে এল লক্ষ্মীবারে ধারাবাহিকের ফলাফল। হাতে এল এই সপ্তাহে টিআরপি তালিকা। এই সপ্তাহের ফলাফল রীতিমতো দেখার মতো। এই সপ্তাহে সকলকে চমকে দিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে টিআরপি তালিকায় একেবারে কম নম্বর পাওয়া ধারাবাহিক। অন্যদিকে শীর্ষস্থান থেকে ছিটকে গিয়েছে পরশুরাম আজকের নায়ক।
তৃণা-ইন্দ্রিজতের ধারাবাহিককে বলে বলে গোল দিয়েছে এবারে হয়েছে আর্য-অপর্ণা জুটি। অর্থাৎ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। পেয়েছে ৬.১ রেটিং। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’ পেয়েছে ৫.৯ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, পেয়েছে ৫.৫ রেটিং। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’ ধারাবাহিক, পেয়েছে ৫.৪ রেটিং। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৫.৩ রেটিং।
সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে দীর্ঘদিন শীর্ষ স্থানে থাকা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’, সঙ্গে রয়েছে যৌথভাবে ধারাবাহিক ‘আমাদের দাদামণি’। পেয়েছে ৫.১ রেটিং নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ‘রানি ভবানী’, পেয়েছে ৪.৭ রেটিং। অষ্টম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক, পেয়েছে ৪.৫ রেটিং। নবম স্থানে রয়েছে যথাক্রমে ‘তুই আমার হিরো’, ‘লক্ষ্মী ঝাঁপি’, ও ‘জোয়ার ভাঁটা’, পেয়েছে ৪.৪ রেটিং। দশম স্থানে রয়েছে ‘চিরসখা’, পেয়েছে ৪.৩ রেটিং। এই সপ্তাহে সেইভাবে সারা ফেলতে পারেনি মধুমিতার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’।
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি