সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের নানা খুনসুটির, বেড়ে ওঠার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। রবিবাসরীয় সকালে মেয়ের একটি ছবি ভাগ করে নেন অনিন্দিতা। একরত্তি মেয়ের রোজনামচা সেই পোস্টে ভাগ করে নিলেন অনিন্দিতা
অনিন্দিতার পোস্টেই দেখা যাচ্ছে, জানালার ধারে শীতের পোশাকে সেজে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে তাঁর মেয়ে। মাথায় পরেছে একটি হনুমান টুপি। ঠাকুমার সঙ্গে বাড়ির ওই জানালাতে বসেই পথচলতি মানুষের সঙ্গে নাকি আলাপ জমায় তাঁদের একরত্তি মেয়ে। ক্যাপশনেই তা খোলসা করেছেন অনিন্দিতা। লিখেছেন, ‘তোষক জেঠু, সবজি জেঠু, বাসন জেঠু, গ্যাস জেঠু সকলের সঙ্গে কথা বলাটা জরুরী, কথা বলা হয়ে গেলে টাটা করতে হয়…আর জানলা বেয়ে ওঠার অ্যাডভেঞ্চার তো আছেই, শীতের সকাল বলে কথা এবং বাবার হনুমান টুপি ইজ কনস্ট্যান্ট।’
View this post on Instagram
২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ ৷ অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা ৷ চলতি বছরের মার্চ মাসেই সুদীপ-অনিন্দিতার কোল জুড়ে এসেছিল কন্যাসন্তান। সোশাল মিডিয়ায় এখনও মেয়ের মুখ দেখাননি তাঁরা কেউই।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া