Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Gaurav Kapur

ক্রীড়া সঞ্চালক গৌরবের সঙ্গে ছাঁদনাতলায় কৃতিকা! অতিথি কারা? ফাঁস বিয়ের আয়োজনের তথ্য

সিলমোহর দেননি সম্পর্কের গুঞ্জনে। এবার শোনা যাচ্ছে, ভরা ফাল্গুনেই বিয়ের পিঁড়িতে বসছেন বহুদিনের চর্চিত জুটি টেলি অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৭:৩০

options
link
ক্রীড়া সঞ্চালক গৌরবের সঙ্গে ছাঁদনাতলায় কৃতিকা! অতিথি কারা? ফাঁস বিয়ের আয়োজনের তথ্য zoom
অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর। ফাইল ছবি
Advertisement

অবশেষে গুঞ্জনই সত্যি হল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার চারহাত এক হতে চলেছে টেলি অভিনেত্রী কৃতিকা কামরা (Kritika Kamra) ও ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের (Gaurav Kapur)। টিনসেল টাউনে দীর্ঘদিন ধরেই কান পাতলে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রকাশ্যে একাধিকবার তাঁদের দেখা গেলেও এই নিয়ে মুখ খোলেননি তাঁরা। সিলমোহর দেননি সম্পর্কের গুঞ্জনে। এবার শোনা যাচ্ছে, ভরা ফাল্গুনেই বিয়ের পিঁড়িতে বসছেন বহুদিনের চর্চিত এই জুটি।

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১১ মার্চ, বুধবার মুম্বইয়ে গৌরবের বাসভবনেই নাকি বসবে বিয়ের আসর। আত্মীয়-ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের পর্ব সারার পর ১২ মার্চ, বৃহস্পতিবার মুম্বইতেই রিসেপশনের আয়োজন করবেন যুগল। যেখানে পরিবার-ঘনিষ্ঠজনেরা ছাড়াও উপস্থিত থাকবেন বিনোদুনিয়া ও ক্রীড়া জগতের বিশিষ্টরা। বলে রাখা ভালো, কৃতিকা ও গৌরব বরাবর চেয়েছেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে যেন সমস্ত নিয়ম, রীতিনীতি সঠিকভাবে বজায় থাকে। জাঁকজমকের বদলে তাই তাঁরা বিয়ের পবিত্রতা বজায় রেখেই সমস্তটা সারতে চেয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, সেজন্যই তাঁদের এমন সিদ্ধান্ত। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি হবু দম্পতি। তবে ঘোষণা না করলেও তাঁদের বিয়ের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে বলেই জানা যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী ১১ মার্চ, বুধবার মুম্বইয়ে গৌরবের বাসভবনেই নাকি বসবে বিয়ের আসর। আত্মীয়-ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের নিয়ে ১১ মার্চ বিয়ের পর্ব সারার পর ১২ মার্চ, বৃহস্পতিবার মুম্বইতেই ইন্ডাস্ট্রির রিসেপশনের আয়োজন করবেন যুগল।

অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর, ছবি: সোশাল মিডিয়া।

সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ না খুললেও গত ডিসেম্বরে গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে সেই আগুনে ঘৃতাহুতি দেন কৃতিকা। তাঁদের মাখোমাখো রসায়ন নিয়ে জোর চর্চাও চলে। উল্লেখ্য, ২০০৯ সালে ‘কিতনি মোহাব্বত হ্যায়’ ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে ছিলেন কৃতিকা কামরা। যদিও বছর দুয়েক বাদে সেই সম্পর্কে চিড় ধড়ে। এরপর নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে উদয় সিং গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ালেও ২০২১ সালে তাঁদের দূরত্ব বাড়ে। কানাঘুষো, তাঁরা নাকি গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন! যদিও সেই গুঞ্জন নস্যাৎ করে দেন তখন কৃতিকা। সেই ঘটনার বছর চারেক বাদে পঁচিশ সালের মাঝামাঝি শোনা যায়, ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে কৃতিকার মন বিনিময় হয়েছে। এবার সেই সম্পর্ক পরিণতি পাওয়ার পথে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.