Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Subhrojit Saha

‘রাহুল চরিত্রের পথচলা শেষ’, আচমকা কেন ‘শুধু তোমারই জন্য’ থেকে সরে গেলেন শুভ্রজিৎ?

'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের মুখ্য চরিত্রে হবে মুখবদল! যেতে যেতে লিখেছেন, ''আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনও রূপে।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৫:১৪

options
link
‘রাহুল চরিত্রের পথচলা শেষ’, আচমকা কেন ‘শুধু তোমারই জন্য’ থেকে সরে গেলেন শুভ্রজিৎ? zoom
'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের মুখ্য চরিত্রে হবে মুখবদল!

টেলিপাড়ার অন্দরে বিগত কয়েকদিন ধরেই অভিনেতা শুভ্রজিৎ সাহাকে নিয়ে চর্চা চলছে। ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে হবে মুখবদল! জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চর্চায় সিলমোহর দিলেন অভিনেতা স্বয়ং। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার দীপান্বিতা রক্ষিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন। দর্শক তাঁদের অন স্ক্রিন রসায়ন বেশ উপভোগ করছে। তার মাঝেই দুঃসংবাদ, ধারাবাহিক ছাড়ছেন শুভ্রজিৎ। বদলের বঙ্গে স্টুডিওপাড়ায় প্রতিনিয়ত অনেক কিছুই পরিবর্তন লক্ষ্যণীয়। শিল্পীদের কাজের স্বচ্ছন্দের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে সেই সময় আচমকা কেন মুখ্য চরিত্র থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত শুভ্রজিৎ (Subhrojit Saha)-এর?

স্টুডিওপাড়া বা ধারাবাহিকের সেটে কোনও সমস্যার কারণে নয়, শারীরিক অসুস্থতার জন্য ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন শুভ্রজিৎ। সোশাল মিডিয়ায় নিজেই সেই কারণ বাতলে দিলেন অভিনেতা। এই সিদ্ধান্ত তার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেই অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘সব কিছুর যেমন শুরু থাকে তেমনই শেষও থাকে। কিন্তু শেষটা যে এভাবে হবে তা কখনও ভাবিনি। লিগামেন্টে চোটের পরও দু’সপ্তাহ কাজ করেছি। অনেক কষ্ট করে শুটিং করেছি। যখন এমআরআই রিপোর্ট হাতে এল চিকিৎসকের ডায়াগনোসিস শুনে জানলাম বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার জন্য পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। পায়ে প্লাস্টার করার পরও কয়েকদিন কাজ করেছি। কারণ শুধু তোমারই জন্যর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না। নিজের শরীরের কথা না ভেবেই কাজ করে গিয়েছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Actor Subhrojit Saha exits 'Shudhu Tomari Jonyo' due to a serious ligament injury
পায়ে চোট শুভ্রজিৎ-এর

প্রোমো শুটের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘এখনও মনে পড়ে প্রথম প্রোমোর মাত্র তিনদিন আগে কপাল ফেটে গিয়েছিল। স্টিচ পড়েছিল তবুও প্রোমো করেছি। একটা ভালো শটের জন্য লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে জেট স্কিনিং করেছি। যে পায়ের ভরসায় দাঁড়াই আজ সেই পা টাই আর সঙ্গ দিচ্ছে না। ভাবছিলাম সপ্তাহে দু’দিন করে কাজ করলে হয়তো সবটা সামলে নেওয়া যাবে। কিন্তু প্রোডাকশনের প্রয়োজন ছিল দীর্ঘ সময়ের শুটিং। এই অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত হুইলচেয়ারে বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাতের ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা। আমি ১০ ঘণ্টা কাজ করার অনুমতি চেয়েছিলাম।’

একজন পেশাদার শিল্পী শো ছাড়ার আগের মুহূর্তেও গল্প নিয়েও ভাবিত তা শুভ্রজিৎ-এর পোস্টেই স্পষ্ট। অভিনেতার কথায়, ‘গল্পের প্রতি দায়বদ্ধতা সবারই থাকে। তাই হয়তো এমন একটা সিদ্ধান্তে আসতেই হল। গল্পের স্বার্থে, প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং আমার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে রাহুল চরিত্রটার পথচলা আমার সঙ্গে এখানেই থামল। চরিত্রটা নিয়ে আর কিছু বললাম না কারণ সেটা আমার মধ্যেই থাক।’

 সুস্থ হয়ে দ্রুত পর্দায় ফিরতে চান শুভ্রজিৎ। তাই তো যেতে যেতে লিখেছেন, ‘আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনও রূপে, সুস্থ হয়ে। আপনাদের এতদিনের ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আশা রাখি, আগামী দিনেও একইভাবে পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরব শুধু আপনাদের ভালোবাসার জন্য। আর একটা অনুরোধ শুধু তোমারই জন্য দেখতে ভুলবেন না। যেমন ভালোবেসেছেন তেমনই ভালোবাসা দিয়ে যাবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.