Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Sreemoyee Chattoraj

ভাই কী বলে ডাকছে? আধো আধো শব্দে মাকে জানাল কৃষভি! আদুরে ভিডিও শেয়ার শ্রীময়ীর

বাড়ি ফেরার পর মেয়েকে কোলে নিয়ে মিষ্টি ভিডিও পোস্ট করলেন শ্রীময়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:১৭

options
link
ভাই কী বলে ডাকছে? আধো আধো শব্দে মাকে জানাল কৃষভি! আদুরে ভিডিও শেয়ার শ্রীময়ীর zoom
মা-মেয়ের আদুরে মুহূর্ত
Advertisement

২৫ জুলাই শনিবার ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। ২৯ জুলাই গুরু পূর্ণিমার দিন সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন সেলেব দম্পতি শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। মাকে ছাড়াই কয়েকটা দিন কাটাতে হয়েছে ছোট্ট কৃষভিকে। তাই বাড়ি ফিরতেই মাতৃক্রোড়ে সে যেন ফিরে পেল এ পৃথিবীর সর্বসুখ। মাকে কাছে পেয়ে ছোট্ট সোনা তো খুশিতে একেবারে গদগদ। এতদিনের জমানো কথা, খেলাধূলা সব যেন সুদে-আসলে উসুল করে নেওয়ার পালা। কত কথা, কত খেলা, মাকে মেক আপ করে দেওয়া-সহ আরও কত কী…। বাড়ি ফেরার পর মেয়েকে কোলে নিয়ে মিষ্টি ভিডিও পোস্ট করলেন শ্রীময়ী।

এখন দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। তবুও জীবনের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বদ্ধপরিকর শ্রীময়ী। ছোট্ট কৃষভির কান্ডকারখানা সবসময়ই ক্যামেরাবন্দি করে রাখেন শ্রীময়ী। মা আর ভাই দুজনকে পেয়ে কৃষভির জীবনে যেন এখন খুশির ‘ডবল ডোজ’। মেয়েকে আদর করে ‘গোপী’ বলে ডাকেন শ্রীময়ী। মায়ের কোলে উঠে কৃষভির মুখের হাসিই যেন বলে দিচ্ছে সে ঠিক কতটা খুশি।

Advertisement

‘মাম্মা’ তাকে হাম্পি দিতে বললে সে তো একেবারে মায়ের মেক আপই করে দিল! এবার নাকি ভাইকেও সাজাবে কৃষভি। তার আগে বলে রাখা ভালো শ্রীময়ী-কাঞ্চন নতুন সদস্যের নাম দিয়েছেন ‘গদাই’। হাত পা নেড়ে কৃষভি যেটুকু দেখাচ্ছে তাতে তো মনে হচ্ছে ছোট্ট ‘গদাই’-এর চোখে আই শ্যাডো লাগানোর কথাই বলার চেষ্টা করছে।

এক মিনিট উনচল্লিশ সেকেণ্ডের ভিডিওয় মা-মেয়ের আহ্লাদীপনা সত্যিই বড্ড মিষ্টি। ছোট্ট গদাই নাকি কৃষভিকে দিদি বলে ডেকেছে, তাও আবার ‘অ্যাই’ বলে। আর কৃষভির আধো আধো স্বরে ‘ভাই’ ডাকটাও ততোধিক মিষ্টি। মেয়ের কথায় একেবারে হেসে কুটোপুটি শ্রীময়ী।

ভিডিওর একদম শেষভাগে কৃষভিকে আরও একবার জানিয়ে দিল, মাকে পেয়ে খুব খুশি। একইসঙ্গে শ্রীময়ী প্রতিজ্ঞা করেছন, আর কখনও মেয়েকে ছেড়ে যাবেন না। একরত্তি কৃষভি কিন্তু বেশ বুঝদার, ভাই ঘুমাচ্ছে বলে মায়ের ঠোঁটে আঙুল দিয়ে বলছে “চুপ চুপ”।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.