দিন দুয়েক আগেই গো-সেবা করে ‘সংস্কারি’ তকমা পেয়েছিলেন। তার আটচল্লিশ ঘণ্টা পেরতে না পেরতেই মাথাব হিজাব পরে বিতর্কে জড়ালেন অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande)। তিনি টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। হাতে সিনেমা-সিরিজ সেভাবে না থাকলেও প্রায়শই স্বামী ভিকি জৈনের সঙ্গে টেলিপর্দার বিভিন্ন রিয়ালিটি শোয়ে যোগ দিয়ে চর্চার শিরোনামে থাকেন অঙ্কিতা। সেই সূত্রে তারকাদম্পতির অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! অতঃপর ভিকি-অঙ্কিতার গতিবিধি যে সবসময়ে নেটভুবনের আতশকাচে থাকে, তা বলাই বাহুল্য। তবে এবার মাথায় হিজাব তুলে বিতর্কের শিরোনামে নাম লেখালেন অঙ্কিতা।
একাংশ যদিও অঙ্কিতার পোস্টে সর্বধর্ম সমন্বয়ের বার্তা খুঁজে পেয়েছেন, তবে আরেকাংশ আবার মুসলিমদের রীতি মেনে মাথায় হিজাব তোলায় অঙ্কিতার উপর বেজায় চটেছেন। সেই প্রেক্ষিতেই মন্তব্যবাক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? সম্প্রতি আবু ধাবিতে ঘুরতে গিয়েছেন টেলি অভিনেত্রী। সেখান থেকেই স্বামী ভিকির সঙ্গে একগুচ্ছ রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। তবে নিন্দুকদের নজরে পড়ে অঙ্কিতার মাথার হিজাব। আর তাতেই বেজায় চটেছেন সোশাল পাড়ার একাংশ। প্রশ্ন উঠেছে, ‘অঙ্কিতা কি ইসলাম ধর্মাবলম্বী? হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’ এহেন নানা প্রশ্নবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। আবু ধাবি থেকে ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছিলেন, ‘আমার গ্যালারি থেকে আবু ধাবির প্রতি একটুকরো ভালোবাসা। ঘুরে দেখা, হাসাহাসি আর অনেক স্মৃতি।’ একাংশ যদিও অঙ্কিতার পোস্টে সর্বধর্ম সমন্বয়ের বার্তা খুঁজে পেয়েছেন, তবে আরেকাংশ আবার মুসলিমদের রীতি মেনে মাথায় হিজাব তোলায় অঙ্কিতার উপর বেজায় চটেছেন। সেই প্রেক্ষিতেই মন্তব্যবাক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। কারও মন্তব্য, ‘আপনি তো পবিত্র রিশতার কথা ভুলে যাননি, তাই না? লজ্জাজনক, ছিঃ!’ কারও প্রশ্ন, ‘এই তো দু’দিন আগে গোশালায় গেলেন, এবার কি বকরি ইদে কুরবানি দিলেন?’ জনৈক অনুরাগী তো সরাসরি বলেই ফেললেন যে,
‘এসব দেখে আপনাকে আনফলো করছি।’ যদিও অভিনেত্রী এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে অঙ্কিতা লোখাণ্ডের হিজাব বিতর্ক যে উত্তরোত্তর বাড়ছে, সেটা সোশাল পাড়ায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভিকি-অঙ্কিতাকে দেখা যাচ্ছে ‘লাফটার শেফ সিজন ৩’-এ। তাঁদের অনস্ক্রিন খুনসুঁটি ও রোম্যান্সে মজেছেন দর্শক। সম্প্রতি কাজের অবসরে দম্পতি পৌঁছে গিয়েছিলেন বেঙ্গালুরুর শ্রী শ্রী শঙ্কর গোশালায়। সেখানে নিষ্ঠাভরে গো-সেবা করতে দেখা যায় ভিকি-অঙ্কিতাকে। অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়াতেও বেশ কিছু ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে কখনও গোবর পরিষ্কার করতে দেখা যায়, তো আবার কখনও বা গোমাতাকে আদর করে খাইয়ে দিতে দেখা গিয়েছিল। আর সেসব মুহূর্ত দেখেই অঙ্কিতার নামের পাশে ‘সংস্কারি’ তকমা জুড়েছিলেন ভক্তরা। তবে এবার আবু ধাবিতে গিয়ে হিজাব পরায় একাংশের বিরাগভাজন হতে হল অভিনেত্রীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন