সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বিয়ের জল্পনা তুঙ্গে, অন্যদিকে শ্বেতা ও রুবেল (Sweta-Rubel) একে অন্যকে যেন চোখে হারাচ্ছেন। সোশাল মিডিয়াতেই চুটিয়ে প্রেম বাংলা টেলিভিশনের দুই তারকার। পোস্ট করলেন অন্তরঙ্গ ছবি। আর ক্যাপশনে লিখলেন মিষ্টি প্রেমের কথা।

ছবিটি বেশ ঘরোয়া মেজাজেই তোলা হয়েছে। শুয়ে থাকা অবস্থায় হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রুবেল দাস (Rubel Das)। প্রেমিকের গালে গাল ঠেকিয়ে ছবি তুলেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya )। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, “সঙ্গে চলি হাতটি ধরে, একে অন্যকে বুঝি ভালোবেসে…”। এর জবাবেই অভিনেত্রী লেখেন, “তোর আমার মাঝে তো শুধু প্রেমই আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকেই ভালোবাসব।”

[আরও পড়ুন: ‘তোমার অপা অনেক বড় হয়ে গেছে…’, ঋতুপর্ণর মৃত্যুবার্ষিকীতে খোলাচিঠি অপরাজিতার ]
উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন। অন্যদিকে শ্বেতা এখন ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী।
View this post on Instagram
নিজেদের এই ভালোবাসাকেই নাকি এবার নতুন অধ্যায়ে নিয়ে যেতে চলেছেন শ্বেতা-রুবেল। শোনা যাচ্ছে, ২০২৫ সালেই নাকি গাঁটছড়া বাঁধবেন বাংলা টেলিভিশনের এই তারকা যুগল। বিয়ের তারিখ? ১৯ জানুয়ারির দিনটি নাকি বাছা হয়েছে বিয়ের জন্য। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে রুবেল বলেছিলেন, “যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা। হ্যাঁ, বিয়ের পরিকল্পনা অবশ্যই আছে। ২০২৫ সালে করার চিন্তাভাবনাও রয়েছে। তবে দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি। যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে।”
[আরও পড়ুন: শেষবেলায় মধ্যমগ্রামে তৃণমূলের প্রচারে মন্দাকিনী, প্রার্থী কাকলির হয়ে কী বললেন? ]
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা