Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Silajit Majumdar

টেলিভিশনে প্রথমবার গান লঞ্চ শিলাজিতের, রতন কাহারকে সঙ্গে নিয়ে আর কোন চমক দেবেন?

সঙ্গীত ও নস্ট্যালজিয়ার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে। শিলাজিতের লাইভ পারফরম্যান্স নিঃসন্দেহে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:২৪

options
link
টেলিভিশনে প্রথমবার গান লঞ্চ শিলাজিতের, রতন কাহারকে সঙ্গে নিয়ে আর কোন চমক দেবেন? zoom
লাখ টাকার লক্ষ্মীলাভের মঞ্চে আর কোন চমক? ছবি: সংগৃহীত

সান বাংলার অন্যতম জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর এই মুহূর্তে রমরমিয়ে চলছে সিজন ২। আগামী ৩১শে মার্চ ফাইনাল পর্বকে আরও রঙিন করতে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। ছোটপর্দায় ঠিক সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই ফাইনাল পর্ব। আর এইদিনের অন্যতম বিশেষ আকর্ষণ শিলাজিতের নতুন গান ‘চানাচুর’ যা প্রথমবার টেলিভিশনে আত্মপ্রকাশ করবে।

প্রবীণ লোকশিল্পী রতন কাহারের লেখা ‘চানাচুর’ গানটি বাংলার লোকসঙ্গীতের ভাঁড়ার থেকে উঠে আসা ভাদু ও ঝুমুরের আবহকে শিলাজিতের স্বতন্ত্র সঙ্গীতশৈলীর সঙ্গে একত্রিত করেছে। এই বিশেষ মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং রতন কাহার। শিলাজিতের লাইভ পারফরম্যান্স নিঃসন্দেহে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রতন কাহারকে সঙ্গে নিয়ে গান লঞ্চে শিলাজিৎ

আনন্দ ভাগ করে শিলাজিৎ বলেন, “প্রথমবার অতিথি হিসেবে আমি লাখ টাকার লক্ষ্মীলাভে অংশগ্রহণ করলাম। আমার কোনও ধারণা ছিল না এটি এতটা ইমপ্যাক্টফুল একটি অনুষ্ঠান। অনেকরকম টেলিভিশন শো দেখেছি, অংশগ্রহণও করেছি। কিন্তু, এভাবে সোসাইটির একটি স্তরকে ডেভলপ করার জন্য দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজি নিয়ে তাঁদের সঙ্গে থাকা, মজার খেলার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে এটাও খুব চমৎকার লাগল একটি খেলা একজন খেলার পর হেরে গেলে সেটাই শেষ কথা নয়। পুনরায় ফিরে আসার সুযোগ রয়েছে।”

আরও যোগ করেন, “সবচেয়ে যেটা ভালো লাগল লক্ষ্মী ব্যাঙ্ক। দারুণ কমসেপ্ট। পপুলার এই শোয়ের মঞ্চে আমার নতুন একটি গানও লঞ্চ হল। বহুদিন আগে রতন কাহারের একটি গান আমি রেকর্ড করে রেখেছিলাম। রিলিজ করব ভেবেছিলাম, শেষ পর্যন্ত এখানে করতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।”

সঙ্গীত ও নস্ট্যালজিয়ার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে লাখ টাকার লক্ষ্মীলাভের মঞ্চে। শিলাজিৎ পরিবেশন করবেন তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘ধরবো ধরবো করছি’। এছাড়াও সঙ্গীত জীবনের নানান স্মৃতি শেয়ার করবেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা থেকে আইকনিক গান ‘ইয়াদ আ রহা হ্যায়’-এর স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠবে শিলাজিতের কণ্ঠের জাদুতে। ফাইনাল পর্বে তুলে ধরা হবে চলতি মাসের চারজন বিজয়িনীর অনুপ্রেরণামূলক জীবনকাহিনি। শিলাজিতের সঙ্গে আন্তরিক আলাপচারিতায় তাঁরা শেয়ার করবেন তাঁদের স্বপ্ন ও সেই স্বপ্নপূরণের পথচলার গল্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.