Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Rahul Banerjee

রাহুলের স্মৃতিতে ফের মঞ্চস্থ ‘যে জানলাগুলোর আকাশ ছিল’, প্রয়াত অভিনেতার ভূমিকায় কে?

আগামী ১০ তারিখ, দুপুর ১.৪৫-এ আকাদেমি অব ফাইন আর্টস-এ 'যে জানলাগুলোর আকাশ ছিল'-র একটা শো হবে। আর এই শোয়ের বিশেষত্ব, কোনও টিকিট থাকছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৭:৪৫

options
link
রাহুলের স্মৃতিতে ফের মঞ্চস্থ ‘যে জানলাগুলোর আকাশ ছিল’, প্রয়াত অভিনেতার ভূমিকায় কে? zoom
রাহুলের স্মৃতিতে ফের মঞ্চস্থ 'যে জানলাগুলোর আকাশ ছিল', প্রয়াত অভিনেতার পরিবর্ত কে? ছবি: ফেসবুক
Advertisement

২৯ জানুয়ারি আচমকাই সাগরপাড়ে অকালে অস্তমিত অরুণোদয়! রাহুলের মতো একজন অভিনেতার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে। শুটিং সেটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু সিনেমা জগতেরই ক্ষতি নয়, বিরাট শূন্যতা তৈরি করেছে নাট্য দুনিয়াতেও। একজন ভালো লেখক-বক্তাকে হারিয়েছে বাংলার মানুষ। তালসারিতে শুটিং সেটে রাহুলের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। সঠিক ন্যায় বিচারের দাবিতে পথে নামছে নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন রাহুলের প্রিয়জনেরাও। এর মাঝেই স্মৃতির সরণীতে হেঁটেছেন পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধী। তাঁর থিয়েটার গ্রুপ ‘ইচ্ছেমতো’-র সঙ্গে বেশ কিছু কাজ করেছিলেন রাহুল। তাই ব্যক্তিগত সম্পর্কও ছিল বেশ গাঢ়। রাহুলের স্মৃতিতে তাই ফের ‘যে জানলাগুলোর আকাশ ছিল’ মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছে সৌরভ।

এই নাটকের কাহিনি নিজেই লিখেছিলেন রাহুল (Rahul Arunoday Banerjee) আর নির্দেশনার দায়িত্বে ছিলেন সৌরভ পালোধী। এই নাটকের ভবিষ্যত তাহলে বিশ বাঁও জলে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নাট্যপ্রেমীদের মনে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। তিনি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, রাহুলের লেখনির মাধ্যমে এই গল্পের হাত ধরে প্রতিটি নাট্যব্যক্তিত্ব থেকে নাট্যপ্রেমীদের হৃদয়ে রয়ে যাবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রয়াত অভিনেতার স্মৃতিতে আগামী ৫ এপ্রিল একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছে নাট্যদল ‘ইচ্ছেমতো’।

কিন্তু, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন? সৌরভ জানিয়েছেন, অভিনেতা প্রতীক দত্ত তাঁর চরিত্রে অভিনয় করবেন। এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতেন রাহুল। মঞ্চে তাঁর চরিত্রের নাম ছিল টুবাই। আগামী ১০ তারিখ, দুপুর ১.৪৫-এ আকাদেমি অব ফাইন আর্টস-এ ‘যে জানলাগুলোর আকাশ ছিল’-র একটা শো হবে। আর এই শোয়ের বিশেষত্ব, কোনও টিকিট থাকছে না। বাস্তবে অরুণোদয় অস্তমিত হলেও কাজের মধ্যে দিয়ে এভাবেই প্রতিটি ভোরে হবে রাহুলের ‘অরুণোদয়’।

প্রয়াত অভিনেতার স্মৃতিতে আগামী ৫ এপ্রিল একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছে নাট্যদল ‘ইচ্ছেমতো’। সোশাল মিডিয়ায় ভিডিওবার্তায় সৌরভ জানিয়েছেন, রাহুল সবসময় যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে চাইতেন। সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাহুলের সঙ্গে ইচ্ছেমতোর সম্পর্ক প্রায় ২ বছরের। ভিডিওর শেষ আবেগপ্রবণ হয়ে সৌরভের সংযোজন,”যে জানলাগুলোর আকাশ ছিল-র কাজ যেমন চলছিল চলবে। প্রতিদিন রাহুলদা আসবেন, শো চলবে, শেষ হলে রাহুলদা বাড়ি চলে যাবেন। এভাবেই উনি থাকবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.