Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss 20

বিদেশি তারকা থেকে মেরি কম-সহ কনটেন্ট ক্রিয়েটর, ‘বিগ বস’-এর আসর জমাবেন কারা?

সলমনের সঙ্গে 'বিগ বস ২০'-এর ঘরের সম্ভাব্য তালিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৫৩

options
link
বিদেশি তারকা থেকে মেরি কম-সহ কনটেন্ট ক্রিয়েটর, ‘বিগ বস’-এর আসর জমাবেন কারা? zoom
'বিগ বস ২০'-এর সম্ভাব্য প্রতিযোগী। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

উনিশটি বসন্ত কাটিয়ে এবার কুড়িতম মরশুম নিয়ে ফিরতে চলেছেন সলমন খান। বিগত দু’দশকে সলমন খান এবং ‘বিগ বস’যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছে। দর্শক-অনুরাগীদের মতে, ভাইজান ব্যতীত এই রিয়ালিটি শো অসম্ভব! নতুন সিজনে বিগ বসের ঘরের প্রতিযোগী কারা হচ্ছেন তা নিয়ে এই শোয়ের দর্শকের উন্মাদনা একেবারে তুঙ্গে। আগামী রবিবার, ৬ সেপ্টেম্বর হবে নতুন সিজনের গ্র্যান্ড প্রিমিয়ার। মিডিয়া রিপোর্ট মোতাবেক, তালিকায় রয়েছেন টেলি অভিনেতা-অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা, গায়ক এবং আঞ্চলিক সিনেমার তারকারা।

এক নজরে দেখে নেওয়া যাক, বিগ বস ২০-এর সেই সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা।প্রথমেই আসা যাক টেলি অভিনেত্রী মাহি ভিজের কথায়। দুই দশকের বেশি সময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এবার সম্ভবত বিগ বসের ঘরের প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে। আরও এক টেলি নায়িকা কনিকা মানও বিগ বসের ঘরের সম্ভাব্য সদস্যর তালিকায় রয়েছেন। অভিনেতা আমন গান্ধীও সম্ভবত বিগ বস ২০-এর প্রতিযোগী হিসেবে থাকবেন। ব়্যাপার বাদশার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণার কারণে চর্চায় রয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘বিগ বস ২০’র সম্ভাব্য প্রতিযোগী

এবার সলমনের ‘বিগ বস সিজন ২০’-এর প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে। রূপোলি দুনিয়ার পাশাপাশি ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের মধ্যে কানাঘুষো মেরি কমের নাম।শিক্ষার্থীদের আন্দোলনে জড়িত থাকার কারণে লাইমলাইটে ছিলেন রিহিয়া আহির। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো এবার বিগ বসের ঘরের প্রতিযোগী হিসেবে অংশ নেবেন। কুশল তানওয়ার, যিনি টেলি দর্শকের কাছে গুল্লু নামেই সকলের কাছে বেশি পরিচিত। ‘এম টিভি রোডিস’-এর বিজয়ীর মুকুট জয়ের পর এবার

মাহি ভিজ

বিগ বসের ঘরে তাঁকে ঘিরে ভক্তদের প্রত্যাশা রয়েছে তা বললে অত্যুক্তি হবে না। সোশাল মিডিয়ায় ‘স্কাউট’ নামেই পরিচিত ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তন্ময় সিং। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনিও একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তিনি আরিশফা খান। বিভিন্ন টেলিভিশন শো ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ডিজিটাল ক্রিয়েটর হিসেবে এখন তরুণ প্রজন্মের প্রিয় পাত্রী। ‘বিগ বস ২০’-এর ঘরের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছেন মডেল ও অভিনেত্রী উদিতি সিং, ভোজপুরী অভিনেত্রী আম্রপালি দুবে, অভিনেতা-গায়ক দিনেশ লাল যাদব।

এছাড়াও যাঁদের নাম উঠে আসছে সেই তালিকায় রয়েছেন ‘পঞ্চায়েত’ সিরিজের আসিফ খান-সহ র‍্যাপার ইয়াং ডিএসএ, পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল লাভ গিল, বিনো দুনিয়ার আরও এক মডেল রীতি তিওয়ারি ছাড়াও থাকতে পারেন ‘ফেম গুরুকূল’-এর বিজয়ী কাজি তৌকির। বিগ বসের ঘরের প্রতিযোগী হিসেবে আসর জমাতে থাকতে পারেন অস্ট্রিয়ান অভিনেতা ও মডেল রোহেদ খান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.