সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারাবাহিকের পর্দায় তাঁদের জুটির ঠিক যতটা কদর পর্দার বাইরে রিল লাইফেও ঠিক ততটা। কথা হচ্ছে ‘কথা’ আর ‘এভি’র। পর্দায় তাঁদের ঠিক যতটা মাখোমাখো রসায়ন বাস্তবেও তাই। তার প্রমাণ মিলেছে একাধিকবার। তাঁদের একঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর অনুরাগীরা। নেটপাড়ায় গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন! কিন্তু সম্পর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।
একই জায়গার ছবি নিজেদের সোশাল মিডিয়ার স্টোরিতে শেয়ার করেছেন দু’জনে। তবে ভক্তদের সঙ্গে লুকোচুরি করেই যেন একটু আলাদাভাবে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই ছবি দেখেই উঠছে নানা প্রশ্ন। একই আকাশের নীচে একইরকম কটেজের ছবি দেখা যাচ্ছে সেখানে। তাহলে কি একই জায়গায় রয়েছেন তাঁরা? এবার সেসব নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি শহর থেকে দূরে গিয়ে প্রেম করছেন সাহেব-সুস্মিতা?

‘পাচকমশাই’ আর ‘গোবরদেবী’ জুটির রেটিং কমেছে টিআরপি তালিকায়। তা সত্ত্বেও কিন্তু তাঁদের জনপ্রিয়তা কমেনি। এবার এই জুটিকে ঘিরে নেটপাড়ায় নতুন গুঞ্জন। তাঁরা নাকি এবার একান্তে সময় কাটাতে গিয়েছেন শহর থেকে দূরে। শোনা যাচ্ছে, এখন নাকি ‘কথা’ ধারাবাহিকের কোনও আউটডোর শুটিং হচ্ছে না। আর এখান থেকেই দানা বাঁধছে রহস্য। তাহলে হচ্ছেটা কী? সত্যিই কি সম্পর্কে রয়েছেন তাঁরা নাকি পুরোটাই দর্শককে ধাঁধায় ফেলার জন্য? সেই প্রশ্নের যদিও উত্তর মেলেনি।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১