বিগ বস বাংলা ঘিরে বঙ্গবাসীর অ্যাড্রিনালিন রাশ একেবারে তুঙ্গে। পরমুহূর্তে প্রতিযোগীদের মধ্যে কী ঘটতে চলেছে তা নিয়ে দর্শকের মধ্যে আলোচনা শুধু ড্রইং রুমেই সীমবদ্ধ নেই। ট্রেন-বাস থেকে পড়ুয়া-অফিসের সহকর্মী, বলা ভালো আবালবৃদ্ধবনিতা মজে রয়েছে বিগ বসে। তবে শোয়ের সঞ্চালক সৌরভের সমালোচনায় মুখর অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য।
গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে রাজবীর আর চলতি সপ্তাহে জীতু কমলের আগমনে আরও জমজমাট বিগ বসের বাড়ি। দুর্গ জয়ে কে এগিয়ে আর কে ছিটকে যাবেন আজই হবে সেই ভাগ্য নির্ধারণ। ১২ সেপ্টেম্বর শনিবার জীতু কমল ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলে সৌরভ প্রত্যেক প্রতিযোগীর চরিত্র অর্থাৎ কেমন স্বভাব তা নিয়ে কাটাছেঁড়া করেন। জীতুও সেই হিসেবে নিজের যোগ্য প্রতিযোগী খুঁজে নিয়েছেন।
সেই বাছাই পর্বে রাজবীরকে বেশ খানিকটা তোল্লাই দিয়েছেন সৌরভ। যাঁর আগমনে বিগ বসের ঘরে প্রতিনিয়ত কোনও না কোনও বিতর্ক তৈরি হচ্ছে। অন্যদিকে ঝিলম, নিরঞ্জনকে খানিকটা পিছিয়ে রেখেছেন। এই বৈষম্যটা মোটেই ভালো নজরে দেখছেন না অভিনেত্রী। সমাজমাধ্যম পোস্টে ক্ষোভ উগরে দিয়ে রূপালি লিখেছেন, ‘সঞ্চালক মহাশয় বুঝিয়ে দিলেন বিগ বস এ থাকার উদ্দেশ্য অভদ্র, অমানবিক এবং অসভ্য হওয়া। যারা একটু মানবিক এবং সহানুভূতিশীলভাবে থাকতে চাইছে তাদের তাচ্ছিল্য করলেন। যে অভদ্র গাম্বাট অজ্ঞাতকুলশীল ছেলেটা পুরো পরিবেশটা ক্লাসলেস বানালো দারুণ দারুণ বলে তার জয়ধ্বনি করলেন।’
তাঁর মতে, ‘বাঙালি বিদ্রূপ করবে, ম্যানিপুলেট করবে, খিল্লি করবে, পিনপিসি করবে আবার সবাই মিলে গান বাজনা করবে সেটাই বাঙালি। তারা বিগ বসের বাড়িতেই থাক আর মরুভূমিতেই থাক এটাই বাঙালির নিজস্বতা। বাঙালিকে যদি নিজের শিক্ষা রুচি এবং ডিগনিটি খুইয়ে অ্যাঙ্কারের কথামত রাজবীর এর মতো কাউকে গুরু মানতে হয় তাহলে বিগ বসের বাড়িতে আমার বন্ধু সহকর্মীদের জন্য সমবেদনা রইল।’ রূপালির অকপট স্বীকারোক্তি, ‘আমি বিগ বস টাইপের শোয়ের দর্শক নই। কিন্তু বাংলা বিগ বসে আমার পরিচিত অনেক মানুষ আছেন তাই দেখার আগ্রহ কিছুটা কাজ করছে।’
সর্বশেষ খবর
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি
-
বিসিসিআই সুপারিশ মনে করিয়ে ফের সিএবিতে চিঠি জেলাশাসকদের, পিছিয়ে যাচ্ছে নির্বাচন?
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও