রুপোলি দুনিয়ার সেলিব্রিটি মানেই হাইপ্রোফাইল লাইফস্টাইল, প্রাসাদসম বাড়ি আরও কত কী! এই কল্পনার দুনিয়াতেই বাস করে সাধারণ মানুষ। কল্পনার সঙ্গে বাস্তব বহুক্ষেত্রে মিলে গেলেও অনেক সময় আমজনতার ভাবনায় আঁকা ছবির সঙ্গে সেলিব্রিটিদের জীবনের বৈসাদৃশ্য দেখা যায়। ঠিক যেমনটা ‘এমটিভি রোডিস ৮’-এর বিজয়ী আঁচল খুরানার (Aanchal Khurana) ক্ষেত্রে ঘটেছে। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। রিয়ালিটি শোয়ে বিজয়ীর মুকুট মাথায় উঠার পর জনপ্রিয়তা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। কিন্তু, সাম্প্রতিক ভ্লগে আঁচলের অকপট স্বীকারোক্তি, মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনতে চারশো-পাঁচশো বছর সময় লেগে যাবে। তাই সত্তর হাজার ভাড়া গুনেই দিন গুজরান করতে হবে।
আঁচলের ভ্লগে উঠে এসেছে মুম্বইয়ের জীবনের এমন এক বাস্তব ছবি, যা অনেকেই প্রকাশ্যে বলতে চান না। সাধারণত সোশাল মিডিয়ায় তারকাদের বিলাসবহুল বাড়ির ট্যুর দেখতে পাওয়া যায়। কিন্তু আঁচল জানান, মুম্বইয়ে এক কামরার ঘরে থাকেন, যার মাসিক ভাড়া সত্তর হাজার। অথচ সেই বাড়ির সমুদ্রমুখী বা বারান্দার দাঁড়ালে সুন্দর প্রকৃতিক দৃশ্য, সুইমিং পুল বা বাগান দেখা যায় না। বরং রয়েছে বিশাল একটি বস্তি।
আরও পড়ুন:
মজা করে বলেন, ইন্ডাস্ট্রিতে চোদ্দ বছর কাটানোর পরও মুম্বইয়ে ফ্ল্যাট কেনা তাঁর জন্য আজও শুধুই স্বপ্ন। কী আর করা যাবে? এই বাজেটের মধ্যে আমরা এটাই পেয়েছি।” আঁচলের কথায়, “মুম্বইয়ে নিজের একটা বাড়ি কিনতে আমার চারশো পাঁচশো বছর লেগে যাবে।” সাধারণ ভাড়া বাড়ির একটি ছোট্ট ট্যুরে আরও কয়েকটি জিনিস দেখান অভিনেত্রী। রয়েছে দামি ও বিলাসবহুল হ্যান্ডব্যাগের সংগ্রহ।
মায়ানগরীতে বাড়ি কেনা কেন সম্ভব নয়, সেই কারণ ব্যাখ্যা করে বলেন, “এটা একটা ভাড়া বাড়ি। মুদ্রাস্ফীতি আর ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে নিজের বাড়ি কিনতে অন্তত চারশো-পাঁচশো বছর সময় লেগে যাবে। এই বাড়ির জন্য আমি প্রতি মাসে সত্তর হাজার টাকা ভাড়া দিই।” নিজের বাড়ির ঝলক দেখাতে গিয়ে প্রথমে রান্নাঘর দেখিয়ে বলেন, “এটা আমার ছোট্ট রান্নাঘর যেখানে প্রচুর জিনিসে ভর্তি। এখানেই আমি ওয়াশিং মেশিন রাখি।”
এরপর বেডরুমে গিয়ে বলেন, “মানুষ সাধারণত ঘর পরিষ্কার করে তারপর বাড়ির ভিডিও বানায়। কিন্তু আমি বাস্তবে যেমন থাকি, তেমনই দেখাচ্ছি। আমি গন্ধের মধ্যেই থাকি, শুয়োরের মতো সেই গন্ধের মধ্যেই পড়ে থাকি। আমার বাড়িতে এত জানালা যে তোমরা কল্পনাও করতে পারবে না।” ভ্লগে আঁচল জানান, অ্যাপার্টমেন্টটি তেরো তলায় অবস্থিত। একটি ছোট টেবিল দেখিয়ে মজা করে সেটিকে ‘বার কাউন্টার’ বলে উল্লেখ করেন। অতিথিদের জন্য একটি বিছানার বন্দোবস্তও আছে। মজা করে জানান, প্রয়োজনে কাপড় শুকানোর কাজে ব্যবহার করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের