সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম নায়ক। অন্যজন মিষ্টি নায়িকা। দুজনই পাড়ি দিয়েছেন লাদাখে। সেখান থেকে আবার শেয়ার করেছেন ভিডিও। ব্যাপার কী? একসঙ্গে ঘুরতে গিয়েছেন? নাকি অন্য কোনও কাজ? ‘কোন গোপনে মন ভেসেছে’ রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির?

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল। ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা যায় শ্যামৌপ্তিকে। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও দুজনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। তবে রণজয় এখন ‘কোন গোপনে মন ভেসেছে’র অনিকেত। তাহলে এই লাদাখ সফর?
[আরও পড়ুন: শাহরুখের ছবিতে গান গেয়ে পুরস্কার পেয়েও অপমান! তিক্ত অভিজ্ঞতা শেয়ার অভিজিতের]
সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, একটি মিউজিক ভিডিওর শুটিং করার জন্যই তাঁর ও শ্যামৌপ্তির এই লাদাখ সফর। সায়ন রায়ের পরিচালনায় তৈরি হচ্ছে ভিডিওটি। তার জন্য লাদাখে তিন দিনের শুটিং। একেবারে বাণিজ্যিকভাবেই পুরো বিষয়টি করা হবে। ‘গুড্ডি’ সিরিয়ালে শ্যামৌপ্তি ও রণজয়ের রসায়ন পরিচালকের বেশ পছন্দের। সেই কারণেই এই জুটিকে বেছে নিয়েছেন বলে খবর।
View this post on Instagram
এর আগে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন রণজয়। তাঁদের এই পারফরর্ম্যান্সও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। মাঝে মধ্যে দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দুজনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। এখন কাজকেই প্রাধান্য দিতে চান তাঁরা। আপাতত লাদাখের শুটিং। তার পরে সোজা কলকাতায় ফিরবেন রণজয়। যোগ দেবেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের শুটিংয়ে।
View this post on Instagram
[আরও পড়ুন: দুষ্কৃতীদের তাণ্ডব! হেনস্তার শিকার অভিনেত্রী-কাউন্সিলর শ্রীতমা, তীব্র প্রতিক্রিয়া মদন মিত্রর]
সর্বশেষ খবর
-
এবার কলকাতার রাস্তা হকারমুক্ত হবে? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের
-
এক সপ্তাহের ডেডলাইন! জবরদখল হঠাতে শিয়ালদহ ও সুকান্ত সেতুতে নোটিস পুরসভার
-
জগন্নাথের মতোই স্নানযাত্রা কালীঘাটেও, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মিলল শাক্ত-বৈষ্ণব ধারা
-
‘সংঘে ভালো মানুষের অভাব’, কৈলাসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি