‘বৈবাহিক সম্পর্কে ভুলবশত প্রতারণা হতেই পারে…’, বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন রাম কাপুর (Ram Kapoor)। এবার আরও বড় অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। রিয়ালিটি শোয়ের ঘরে ক্যামেরার সামনেই হাঁটুর বয়সি পুরুষ সহ-শিল্পীকে বলপূর্বক চুম্বন করে ফের বিতর্কের শিরোনামে টেলিদুনিয়ার ‘সিনিয়র’ অভিনেতা।
রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই একের পর এক কর্মকাণ্ড করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন অভিনেতা! এবার পুরুষ সহ-প্রতিযোগীকে বলপূর্বক চুম্বনের অভিযোগ উঠল রামের বিরুদ্ধে।
আরও পড়ুন:
একতা কাপুরের নতুন রিয়ালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র সুবাদে দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে রাম কাপুর। গোড়া থেকেই প্রতিযোগী হিসেবে লাইমলাইটে তিনি। কারণ গত দেড় দশকের বিবাদ মিটিয়ে শেষমেশ ‘টেলি-ক্যুইন’ একতার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন তিনি। উপরন্তু সিনেমা, সিরিজ কিংবা ধারাবাহিকের সুবাদেও রাম অত্যন্ত জনপ্রিয় মুখ। সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট শোয়ের বাকি প্রতিযোগীদের তুলনায় রাম কাপুর যে অতিরিক্ত স্পটলাইটে থাকবেন, তেমনটা বলাই বাহুল্য। তবে রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই একের পর এক কর্মকাণ্ড করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন অভিনেতা! এবার পুরুষ সহ-প্রতিযোগীকে বলপূর্বক চুম্বনের অভিযোগ উঠল রামের বিরুদ্ধে।
অভিযোগ, ‘রাম কাপুর বরুণ যাদবকে যৌনহেনস্তা করেছেন।’ কারও কটাক্ষ, “তিনি সবসময়ই এমন কুরুচিপূর্ণ আচরণ করেন।”

ঠিক কী ঘটেছে? সদ্য একতা কাপুর প্রযোজিত ‘লক আপ’-এর দ্বিতীয় মরশুমের সম্প্রচার শুরু হয়েছে। সেখানেই ২৫ বছর বয়সি সহ-প্রতিযোগী বরুণ ‘লায়লা’ যাদবকে জোর করে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন রাম। বাকি প্রতিযোগীদের সঙ্গে বাগানে বসে যখন নিজেদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন দু’জন, তখনই এমন কাণ্ড ঘটিয়ে বসেন অভিনেতা। আচমকা বরুণের মুখ চেপে ধরেন এবং ঠোঁটে চুমু খান। এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সুনিতা আহুজা, আকাঙ্ক্ষা চামোলা-সহ বাকিরা সকলে হতবাক হয়ে যান! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। একজন খ্যাতনামা ‘সিনিয়র’ অভিনেতার এহেন অভব্য আচরণ দেখে কার্যত সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল ভিডিও ঘিরে কারও অভিযোগ, ‘রাম কাপুর বরুণ যাদবকে যৌনহেনস্তা করেছেন।’ কারও কটাক্ষ, “তিনি সবসময়ই এমন কুরুচিপূর্ণ আচরণ করেন।” কেউ বা প্রশ্ন তুললেন, “রাম কাপুর কি সত্যিই লায়লাকে চুমু খেলেন? এসব কী হচ্ছে?” কেউ বা রাম কাপুরকে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির পাঠও দিলেন।
Lock Upp Season 2 (Ep 4):
• Ram Kapoor (52) forcefully kissed Laila (Varun Yadav, much younger, almost half his age).
• Laila is portrayed as innocent and didn’t protest or say anything, but silence ≠ consent.
• Shame on him for misusing his position and age; no right to… pic.twitter.com/iqeT4cbZaO— ASH (@CA_ashhh) June 30, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৫ ধরে একটি কমিটির ‘দখলে’ই তারাপীঠ! সরকার বদলাতেই মন্দিরে বড় ‘পরিবর্তন’
-
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচারে সাইবার জালিয়াতির আশঙ্কা! কেন্দ্রকে কী জবাব মেটার?
-
‘আলফা’ গতিতে অগ্রিম টিকিট বুকিং, পয়লা দিনে ১০ কোটির গণ্ডি পেরবে আলিয়ার ছবি?
-
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কারা?
-
পুকুর জবরদখল হুমায়ুনের! গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ