Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Rahul Banerjee Death

রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পুলিশের সঙ্গে দীর্ঘ বৈঠক, তালসারিতে কোন ৩ ধারায় মামলা দায়ের?

তালসারিতে দ্বিতীয় দফায় এফআইআর দায়ের প্রিয়াঙ্কা সরকারের। রাত দুটো পর্যন্ত রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের সঙ্গে চলে বৈঠক।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৭:৩৭

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৭:৩৭

options
link
রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পুলিশের সঙ্গে দীর্ঘ বৈঠক, তালসারিতে কোন ৩ ধারায় মামলা দায়ের? zoom
রাহুলের মৃত্যুর সঠিক তদন্তে তালসারিতে কোন তিন দফায় মামলা দায়ের?
Advertisement

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কলকাতার রিজেন্ট পার্ক থানার পর তালসারিতে দ্বিতীয় দফায় এফআইআর দায়ের। প্রিয়াঙ্কাকে (Priyanka Sarkar) সঙ্গে নিয়ে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। ভারতীয় ন্যায়সংহিতায় তিনটি ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রয়াত অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। কোন তিন ধারায় দায়ের মামলা? ভারতীয় দ্বন্দবিধির ১০৬(১) অর্থাৎ অনিচ্ছাকৃত খুন ৩(৫) অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া।

শনিবার রাত এগারোটা নাগাদ তালসারি (Talsari) কোস্টাল থানায় পৌঁছান তাঁরা। প্রায় তিন ঘণ্টা অর্থাৎ রাত দুটো পর্যন্ত রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশের সঙ্গে চলে বৈঠক। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ধন্যবাদজ্ঞাপন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস জানিয়েছে, এফআইআর দায়ের হয়ে গিয়েছে এবং শীঘ্রই শুরু হবে তদন্ত প্রক্রিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Priyanka Sarkar files second FIR at Talsari over husband Rahul Banerjee death

প্রসঙ্গত, শনিবার দুপুরে রাহুলপত্নী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান আর্টিস্ট ফোরামের সদস্যরা। সঙ্গে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস-সহ আরও অনেকেই। এরপর টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় ‘জাস্টিস ফর রাহুল’-এর মৌন মিছিল।

ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস জানিয়েছে, এফআইআর দায়ের হয়ে গিয়েছে এবং শীঘ্রই শুরু হবে তদন্ত প্রক্রিয়া।

Protest march by Artists’ Forum demanding justice for Rahul Arunoday Banerjee

সেখানে দেখা মেলেনি প্রিয়াঙ্কার। শোনা যাচ্ছিল, দ্বিতীয় দফার এফআইআর দায়ের করতে তালসারিতে উদ্দেশে রওনা দিতে পারেন রাহুলপত্নী। সেই জল্পনা সত্যি করে শনিবার রাতে তালসারিতে পৌঁছন প্রিয়াঙ্কারা। ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে ঠিক কী ঘটেছিল? কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। সেই উত্তর পেতেই দুই দফায় দায়ের হয়েছে এফআইআর।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.