ফি সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার (Bengali Serial TRP) দিকে নজর থাকে। চলতি সপ্তাহেও প্রকাশ্যে এল ‘পরিণীতা’, ‘রাঙামতি তীরন্দাজ’, ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’দের সাপ্তাহিক মার্কশিট। উল্লেখযোগ্যভাবে বেশ কিছু সিরিয়ালের টিআরপি নেমেছে এবার। চলতি সপ্তাহে কে, কাকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিল ‘বেঙ্গল টপার’-এর খেতাব?
উল্লেখ্য, ৬ মার্চ থেকে ১২ মার্চের টিআরপি তালিকায় বড়সড় রদবদল এসেছে। গত সপ্তাহের মতো এসপ্তাহেও শীর্ষস্থানাধিকারী ‘পরিণীতা’। ৬.০ রেটিং নিয়ে একনম্বরে রায়ান-পারুল জুটি। তবে গত সপ্তাহের তুলনায় এবারে টিআরপি কমেছে সংশ্লিষ্ট ধারাবাহিকের। এদিকে নতুন স্লটে এসে ছক্কা হাঁকাল ‘জোয়ার ভাঁটা’। স্লট বদলে যাওয়ায় অনেকেই রেটিং পড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু সপ্তাহান্তে দেখা গেল গতবারের তুলনায় নতুন স্লটে তৃতীয় থেকে দ্বিতীয়স্থান অর্জন করতে পেরেছে নিশা-উজিরা। গতসপ্তাহের মতো তৃতীয় স্থান ধরে রেখেছে ‘পরশুরাম’। কিন্তু উল্লেখযোগ্যভাবে দুই নম্বর থেকে চতুর্থ স্থানে চলে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’। এসপ্তাহে সংশ্লিষ্ট ধারাবাহিকের রেটিং ৫.৪। পঞ্চম স্থানে ‘ও মোর দরদিয়া’।
আরও পড়ুন:

মাসখানেক ধরেই ক্রমাগত বাংলা সিরিয়ালের টিআরপি পড়ে যাচ্ছে। একসময়ে যেখানে ধারাবাহিকে রেটিং দু অঙ্কের থাকত, সেখানে কমতে কমতে এখন পয়লা স্থানাধিকারীর নম্বরই ৬ কিংবা ৭-এ গিয়ে ঠেকেছে। সিরিয়ালে নিত্যনতুন ট্যুইস্ট, উৎসব-অনুষ্ঠান উপলক্ষে কন্টেন্টে নানা চমক, কিছুতেই কিছু হচ্ছে না। এইসপ্তাহে উল্লেখযোগ্যভাবে টিআরপি পরীক্ষায় খারাপ ফল করেছে স্বস্তিকা দত্তর ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। গতসপ্তাহেও ৫.৫ রেটিং নিয়ে পাঁচ নম্বরে জায়গা ধরে রেখেছিল এই সিরিয়াল। কিন্তু এবার ৫.১ রেটিং নিয়ে তালিকার ছয় নম্বরে চলে এল বিদ্যা ব্যানার্জি। সাত নম্বরে ৫.০ রেটিং নিয়ে ‘তারে ধরি ধরি মনে করি’। যৌথভাবে অষ্টম স্থানে ‘আমাদের দাদামণি’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’। কিন্তু কেন ক্রমাগত বাংলা ধারাবাহিকের নম্বর কমছে? সেই প্রশ্ন বারবার ঘুরে-ফিরে আসছে। সেক্ষেত্রেও মেগার কন্টেন্টে নতুন কোনও পরিবর্তন আসে কিনা? নজর থাকবে সেদিকে।
একনজরে ধারাবাহিকের টিআরপি রেটিং
পরিণীতা ৬.০
জোয়ার ভাঁটা ৫.৯
পরশুরাম ৫.৫
রাঙামতি তীরন্দাজ ৫.৪
ও মোর দরদিয়া ৫.৩
প্রফেসর বিদ্যা ব্যানার্জী ৫.১
তারে ধরি ধরি মনে করি ৫.০
আমাদের দাদামণি ও লক্ষ্মী ঝাঁপি ৪.৮
কনে দেখা আলো ৪.৭
চিরদিনই তুমি যে আমার ৪.৫
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া