‘নেপো কিড নয়’, অভিনেত্রী নন্দিনী দত্তর হয়ে পোস্ট করে বিতর্কে তাঁর বাবা। নন্দিনীর বাবার ওই পোস্টের পর থেকেই দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের ধারণা এমন পোস্টের মাধ্যমে অভিষেককন্যা সাইনা চট্টোপাধ্যায়কেই (Saina Chatterjee) বিঁধেছেন তিনি।
উল্লেখ্য, ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে এই মুহূর্তে মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে টলিউডের স্বনামধন্য অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়েকে। ২০২২ সালে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর বাবার জুতোতেই পা গলায় সাইনা। নিজের যোগ্যতায় ও শ্রমে স্টুডিওপাড়ায় পরিচিতি তৈরি করছে সে। ‘কনে দেখা আলো’ সাইনার দ্বিতীয় ধারাবাহিক। এর মাঝেই নন্দিনীর বাবার পোস্ট ঘিরে চরম বিতর্কের ঘনঘটা। অভিনয়ের দিক থেকে নন্দিনী দত্ত সাইনার অগ্রজ হয়েও পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। তা থেকেই কি রোষ? আর এমন পোস্ট? প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ধারাবাহিকে ‘বনলতা’র চরিত্রে অভিনয় করছেন নন্দিনী (Nandini Dutta)। এটি মূলত খলচরিত্র। যার হাত ধরে সকলের কাছে এমনিতেই ‘ভিলেন’ অভিনেত্রী। ‘লাজু’ তথা ‘লাজবন্তী’ অর্থাৎ সাইনাভক্তদের কাছে এই চরিত্র যেন চোখের বালি। আর এবার এমন পোস্টের পর অভিনেত্রী নন্দিনী যে বাস্তবেও সকলের চক্ষুশূল হয়ে উঠলেন সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:

আরও পড়ুন:
২০২২ সালে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর বাবার জুতোতেই পা গলায় সাইনা। নিজের যোগ্যতায় ও শ্রমে স্টুডিওপাড়ায় পরিচিতি তৈরি করছে সে।
বলে রাখা ভালো, অভিনেত্রী নন্দিনী দত্তর বাবা মেয়ের সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন। আর তাতেই তিনি লেখেন ‘নট নেপো কিড, অপেক্ষা করুন ভালো কিছুর জন্য।’ আর তা দেখেই তেলেবেউনে জ্বলে উঠেছে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভক্তরা। মাত্র ১৫ বছর বয়সেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন সাইনা। পড়াশোনার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। প্রথম ধারাবাহিক থেকেই দর্শকের মন জিতে নিয়েছিলেন। সেই ভালোবাসা আরও বেড়েছে দ্বিতীয় ধারাবাহিকে। ‘লাজবন্তী’ ও ‘অনুভবে’র জুটি বেশ পছন্দ সকলের। নিজের জোরে নিজেকে প্রমাণ করতেই চায় সাইনা। তাই এমন কটাক্ষ ধেয়ে আসার পরও তা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি অভিষেককন্যা। অন্যদিকে সংবাদমাধ্যমকে নন্দিনীর বাবা ওই পোস্ট নিয়ে জানিয়েছেন, সহজ-সরল মনেই তিনি নাকি ওই পোস্ট করেছিলেন। তা নিয়ে যে এমন বিতর্ক হতে পারে তা স্বপ্নেও ভাবেননি। বিতর্কের মেঘ ঘনাতেই বাবাকে সতর্ক করেন নন্দিনী। আর তারপরেই নাকি তা মুছে ফেলেন তিনি সোশাল মিডিয়া থেকে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া