Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Munawar Faruqui

মাত্র ৩৪-এ দুই বিয়ে! দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন ‘বিতর্কিত কমেডিয়ান’ মুনাওয়ার ফারুকি

বিয়ের খবর প্রকাশ্যে আনেননি। সেসময়ে রাখঢাক করার জন্য কম সমালোচিত হতে হয়নি কমেডিয়ানকে! এবার দ্বিতীয় স্ত্রীর তরফে নতুন করে পিতৃত্বের স্বাদ পেতেই খুশির খবর ভাগ করে নিলেন মুনাওয়ার ফারুকি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:৩৩

options
link
মাত্র ৩৪-এ দুই বিয়ে! দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন ‘বিতর্কিত কমেডিয়ান’ মুনাওয়ার ফারুকি zoom
বাবা হলেন মুনাওয়ার ফারুকি। ছবি- সংগৃহীত
Advertisement

গোপনেই সেরেছিলেন দ্বিতীয় বিয়ে। ২০২৪ সালের মে মাস। মুনাওয়ার ফারুকি টিনসেল টাউনের কাকপক্ষীতেও টের পেতে দেননি যে বিতর্কের আবহে ফের ছাদনাতলায় বসছেন তিনি। বছর দুয়েক আগে ঠিক সেসময়েই হিন্দু দেবদেবীদের নিয়ে ‘চটুল রসিকতা’র অভিযোগে শ্রীঘরে ঠাঁই হয়েছিল কৌতুকশিল্পীর। বিয়ের খবর নিয়ে রাখঢাক করার জন্য কম সমালোচিত হতে হয়নি কমেডিয়ানকে। এবার দ্বিতীয় স্ত্রী’র তরফে নতুন করে পিতৃত্বের স্বাদ পেলেন মুনাওয়ার (Munawar Faruqui)।

২০২২ সালে জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’ জেতার পর রূপটান শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনাওয়ার। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠিত হয়েছিল।

মুনাওয়ার ফারুকির বয়স বর্তমানে ৩৪। ২০১৭ সালে জ্যাসমিনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু মাত্র বছর তিনেকের মধ্যেই তাঁদের সুখের সংসারে ভাঙন ধরে। পরে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন কমেডিয়ান। বছর দুয়েক বাদে আইনিভাবে ২০২২ সালে জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’ জেতার পর রূপটান শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনাওয়ার। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠিত হয়েছিল। হিন্দি টেলিপাড়া থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমাত্র হিনা খান। এবার মুনাওয়ার-মেহজাবিনের সংসারে নতুন সদস্যের আগমন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Munawar Faruqui
মুনাওয়ার ফারুকি

খবর, শুক্রবার, পয়লা মে কৌতুকশিল্পীর কন্যাসন্তানের বাবা হয়েছেন। ইনস্টাগ্রামে সেই সুখবর ভাগ করে নিতে গিয়ে চারটি ছবি শেয়ার করেছেন মুনাওয়ার ফারুকি। সেখানেই দেখা গেল, হাসপাতালের বিছানায় সদ্যোজাতকে বুকে আগলে রেখেছেন মেহজাবিন। ক্যাপশনে উল্লেখ, ‘ঘরে বরকত এসেছে। আজ আমায় প্রার্থনায় মনে রাখবেন।’ মুনাওয়ারের পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন টেলি ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী থেকে অনুরাগীরা।

উল্লেখ্য, এই নতুন সদস্যের আগমনে মুনাওয়ারের পরিবারে এখন তিন সন্তান। প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে মুনাওয়ারের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম মিখাইল। সে বর্তমানে মুনাওয়ার-মেহজাবিনের কাছেই থাকে। সৎ মায়ের সঙ্গে দারুণ সদ্ভাব তার। অন্যদিকে মেহজাবিনের আগের পক্ষের একটি ১০ বছরের কন্যাসন্তান রয়েছে, যাকে মুনাওয়ার নিজের সন্তানের মতোই স্নেহ করেন। সেই প্রেক্ষিতে মুনাওয়ার নিজে দ্বিতীয়বার বাবা হলেও তিনি যে এই নিয়ে তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.