আইপিএল কেলেঙ্কারির জেরে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ থেকে ফেরার ললিত মোদি। ২০১০ সালে আর্থিক দুর্নীতির দায়ে ভারত থেকে পালিয়ে লন্ডনে যান। বর্তমানে সেখানেই সাম্রাজ্যের শামিয়ানা খাটিয়ে বহাল তবিয়তে রয়েছেন! এবার বিনোদুনিয়ার অন্দরমহল সূত্রে খবর, ‘পলাতক’ ললিত নাকি সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এ যোগ দিতে চলেছেন!
বিনোদুনিয়ার গুঞ্জন বলছে, সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের নির্মাতারা ইতিমধ্যেই ললিত মোদির সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রতিযোগী হিসেবে ‘বিগ বস’-এর যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন:
সম্প্রতি ‘বিগ বস’-এর ২০তম মরশুম সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়ালিটি শো। এরপর থেকেই দর্শকমনে আসন্ন সিজনের প্রতিযোগীদের নিয়ে কৌতূহল। ট্রেন্ড অনুযায়ী, সাধারণত বিতর্কিত সেলেবরাই ‘বিগ বস’-এর ঘরে ঠাঁই পান। সেই তালিকাতেই এবার এমন এক নাম উঠে এসেছে যে, যাকে ঘিরে বিগত দেড় দশক ধরেই ভারতে চাঞ্চল্য! বিনোদুনিয়ার গুঞ্জন বলছে, সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের নির্মাতারা ইতিমধ্যেই ললিত মোদির সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রতিযোগী হিসেবে ‘বিগ বস’-এর যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যদিও আইপিএল কেলেঙ্কারিতে ফেরার মোদি তাতে সবুজ সংকেত দিয়েছেন কিনা, সে উত্তর অধরা। তবে এহেন জল্পনা সত্যি হলে যে ‘বিগ বস’ নির্মাতারা একাংশের রোষানলে পড়তে পারেন কিংবা বিতর্কে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এই শো’কে, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০২২ সাল সুস্মিতা সেনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেসময়ে অভিনেত্রীকেও কম কটাক্ষের শিকার হতে হয়নি! অনেকেই সুস্মিতাকে ‘অর্থলোভী’ বলেছিলেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ললিত মোদি বলেছেন, সুস্মিতা এতটাই সাবলম্বী যে তিনি কারও উপর নির্ভরশীল নন। তাই ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’ তকমাগুলো সুসের ইমেজের সঙ্গে একেবারে বেমানান। এমনকী তাঁর সম্পর্কে কোনও আপত্তকির কথা শুনতে নারাজ ললিত মোদী। ওই সাক্ষাৎকারে সুস্মিতার গুণগ্রাহী ললিত মোদী বলেন, “ওকে কেন ডায়মন্ড ডিগার বলেছে? ওঁর কাছে যে পরিমান হিরে আছে আমি আগে কারও কাছে দেখিনি। নিজেরই তো হিরের ব্যবসা রয়েছে। জীবনে যা করছে নিজের ক্ষমতায় করছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি বরং ও করেছে। আমার তো মনে হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য ভাড়া করা প্রেমিক! আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল। সুস্মিতা এমন একজন মানুষ যে কারও থেকে কিছু পাওয়ার আশা করে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৪৭ সালের ১৫ আগস্ট পোঁতা হয়েছিল চারাগাছ, নীরবে স্বাধীনতার সাক্ষ্য বহন বাগনানের বৃক্ষত্রয়ীর
-
স্বাধীনতা দিবস উদযাপনে শচীন-কোহলি, ‘কর্তব্য’ মনে করালেন গম্ভীর, কী বার্তা কলকাতার দুই প্রধানের?
-
পছন্দের চেয়ার না মেলায় ‘গোঁসা’ রাহুল-খাড়গের! এবারও এলেন না লালকেল্লায়
-
কলকাতার রাজপথের ক্যানভাসে ‘প্রতিবাদ আঁকলেন’ জয়া, অগ্নিমিত্রা-ঋতুপর্ণাদের সঙ্গে রাতদখলে আহসানও
-
রানার গ্রেপ্তারির পরই কোচবিহারে জালে ৩ পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূর?