Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Jeetu-Shirin

শেষ হচ্ছে ‘আর্য-অপর্ণা’-এর পথচলা? স্টুডিওপাড়ায় তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল জীতুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬, ২১:২৭

options
link
শেষ হচ্ছে ‘আর্য-অপর্ণা’-এর পথচলা? স্টুডিওপাড়ায় তুঙ্গে জল্পনা zoom
জীতু ও শিরিন। ছবি: সোশাল মিডিয়া

ফের শিরোনামে জীতু শিরিনের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। তবে এবার অন্য কোনও দ্বন্দ্ব নয়, বরং শোনা যাচ্ছে এই ধারাবাহিকের পথচলা নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে টেলিপর্দায়। আর এই নিয়েই এই মুহূর্তে স্টুডিওপাড়ায় ফিসফাস। যদিও এই নিয়ে মুখ খোলেনি নির্মাতারা। স্পিকটি নট সিরিয়ালের নায়ক-নায়িকাও।

সংবাদ মাধ্যমকে এপ্রসঙ্গে সিরিয়ালের নায়িকা শিরিন জানিয়েছেন যে, তাঁর কাছে এই বিষয়ে কোনও খবর নেই। আপাতত মন দিয়ে তিনি কাজ করতে চান। ধারাবাহিক যতদিন চলবে তিনি মন দিয়ে কাজটুকু শুধু করে যাবেন। অন্যদিকে যদিও অনেকেই মনে করছেন যে, যেহেতু ধারাবাহিকে সদ্য টুইস্ট এসেছে নতুন চরিত্রকে ঘিরে তাই এখুনি এই ধারাবাহিকে দাঁড়ি টানবে না প্রযোজনা সংস্থা। দর্শকের মন বুঝে তাঁদের চাহিদা মেটানোর চেষ্টাই করবে। তাই এই সবটাই গুঞ্জন বলে মনে করছেন অনেকেই। কারণ এই মুহূর্তে ধারাবাহিকে রাজনন্দিনী চরিত্রটির সঙ্গে আলাপ ঘটেছে পর্দায় দর্শক-অনুরাগীদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
bengali serial chirodini tumi je amar
জীতু ও শিরিন। ছবি: সোশাল মিডিয়া

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোটপর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল জীতুর। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল এই ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়কে। নতুন জুটি পেয়েছিলেন ছোটপর্দার দর্শক। প্রথম দিকে তাঁদের অফ স্ক্রিন বন্ডিং বেশ ভালো থাকলেও তা পরে ধীরে ধীরে অবনতির দিকে এগোয়। সেই বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন দিতিপ্রিয়া। শেষমেশ এই ‘অপর্ণা’ চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি। দিতিপ্রিয়া এই ধারাবাহিক ছাড়ার পর নতুন ‘অপর্ণা’ হয়ে আসেন শিরিন পাল। প্রথম থেকেই এই জুটি দর্শকের বেশ পছন্দ হয়েছে। চলতি সপ্তাহে টিআরপি তালিকা হাতে এলে দেখা যায় বেশ কিছুটা নম্বরও বেড়েছে জীতু-শিরিনের ধারাবাহিকের। এর মাঝে হঠাৎ কেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ছে বাতাসে তা সঠিকভাবে বোঝা যায়নি। আদৌ কি এই খবর সত্যি? তা জানার জন্য এখন অপেক্ষার প্রহর গোনা ছাড়া আর কোনও উপায় নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.