Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
TRP

প্রথম দফার নির্বাচন, আইপিএল আবহে বাংলা মেগার হাড্ডাহাড্ডি লড়াই, সেরা দশে কারা?

বৃহস্পতিবার মেগার রিপোর্ট কার্ড প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখেই এসে গেল ১৬ থেকে ২৩ এপ্রিল অর্থাৎ এক সপ্তাহের বাংলা সিরিয়ালের অবস্থানের তালিকা। সেরা দশে উঠে এল কোন কোন মেগা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৩:১২

options
link
প্রথম দফার নির্বাচন, আইপিএল আবহে বাংলা মেগার হাড্ডাহাড্ডি লড়াই, সেরা দশে কারা? zoom
নির্বাচন ও আইপিএল আবহে টিআরপি তালিকায় সেরা দশে কারা?

প্রথম দফার নির্বাচনের আবহেই প্রকাশ্যে নতুন বাংলা বছরে বাংলা মেগার টিআরপি তালিকা। একদিকে ছাব্বিশের নির্বাচন তো তো অন্যদিকে আইপিএলের মরশুম। তবুও বৃহস্পতিবার মেগার রিপোর্ট কার্ড প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখেই এসে গেল ১৬ থেকে ২৩ এপ্রিল অর্থাৎ এক সপ্তাহের বাংলা সিরিয়ালের অবস্থানের তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহে কী হাল বাংলা ধারাবাহিকের?

বাংলা নববর্ষের প্রথম সপ্তাহে প্রথম স্থানাধিকারী ‘তারে ধরি ধরি মনে করি’। এই মেগার ঝুলিতে এসেছে ৫.৬ পয়েন্ট। চৈত্রের শেষলগ্নে পয়লা স্থান দখল করলেও চলতি সপ্তাহে কয়েক পয়েন্টের জন্য প্রথম স্থান থেকে ছিটকে গেল ‘পরিণীতা’। ৫.৪ পয়েন্ট সহযোগে টিআরপিতে দ্বিতীয় স্থানে এই মেগা।উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই এই দুই বাংলা সিরিয়াসের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। কখনও যৌথভাবে ছিনিয়ে নিয়েছে বেঙ্গল টপার তকমা তো কখনও আবার একে অপরকে টেক্কা দিয়ে প্রথম বা দ্বিতীয় স্থান দখলের ইঁদুর দৌঁড়ে সামিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নম্বরের ভিত্তিতে চলতি সপ্তাহেও তটিনী ও পরশুরামের স্থান পরিবর্তন হয়নি। ৫.৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই অপরিবর্তিত ‘পরশুরাম’। একদিকে বঙ্গরাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সন্ধ্যা হলেই ড্রইং রুমে বিধানসভা নির্বাচনের খবরে চোখ রাখছে আবালবৃদ্ধবনিতা। সেই সঙ্গে আবার ‘আইপিএল’-এর উন্মাদনা। তার মাঝেই পাল্লা দিয়ে বাংলা মেগাও দর্শকের মনোরঞ্জনে কোনও খামতি রাখছে না।

অষ্টমে ত্রয়ীর লড়াইয়ে সামিল লক্ষ্মী ঝাঁপি, প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন। এই তিন মেগার ঝুলিতে এসেছে ৪.৪ পয়েন্ট। সেরা দশের শেষ দুইয়ে ভাগ্যে শিঁকে ছিঁড়ল কনে দেখা আলো ও রাঙামতি তিরন্দাজের।

সাধারণ দর্শকের নম্বর নিয়ে মাথাব্যথা না থাকলেও সিরিয়ালের কলাকুশলীদের জন্য টিআরপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বললে অত্যুক্তি হবে না। দর্শকের রায়ে নম্বরের ভিত্তিতে বাংলা ধারাবাহিকের ভাগ্য বিচার হয় লক্ষ্মীবারে। সেরা দশের তালিকার প্রথম তিনের অবস্থান তো দেখলেন, এবার জেনে নেওয়া যাক চতুর্থ থেকে দশম স্থানে ঠাঁই হল কোন বাংলা মেগার?

৫.১ পয়েন্টের ভিত্তিতে চতুর্থ স্থানে রয়েছে জোয়ার ভাঁটা আর পঞ্চমে কুসুম। এই মেগার ঝুলিতে এসেছে ৫.০ পয়েন্ট। ষষ্ঠে জোড়া সাফল্য। চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানাধিকারী প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও গঙ্গা। মোট প্রাপ্তি ৪.৮ পয়েন্ট। সপ্তমে ঠাঁই পেল ও মোর দরদিয়া, মোট প্রাপ্তি ৪.৭ পয়েন্ট।

অষ্টমে ত্রয়ীর লড়াইয়ে সামিল লক্ষ্মী ঝাঁপি, প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন। এই তিন মেগার ঝুলিতে এসেছে ৪.৪ পয়েন্ট। সেরা দশের শেষ দুইয়ে ভাগ্যে শিঁকে ছিঁড়ল কনে দেখা আলো ও রাঙামতি তিরন্দাজের। এই দুই মেগার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৪.৩ ও ৪.২।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.