Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Hiya Dey

হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?

হিয়ার লেটেস্ট পোস্টে মন খারাপ অনুরাগীদের। হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কী জানাল 'পটলকুমার গানওয়ালা' ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৩:২৪

options
link
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র? zoom
হাসপাতালে হিয়া
Advertisement

একটা সময় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘পটলকুমার গানওয়ালা’। আর সেই ধারাবাহিকেই দর্শক দেখেছিল অনায়াসেই ছোট্ট ‘পটল’-এর গান বোনার এক অদ্ভুত প্রতিভা। এই সিরিয়ালের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর আর কোনও মেগায় দেখা যায়নি ঠিকই, তবে আজও পর্দার ‘পটলকুমার’ সকলের বড্ড প্রিয়। পোশাকি নাম ‘পটল’-এ সকলের কাছে বেশি জনপ্রিয় হলেও বাস্তবে সে হিয়া দে (Hiya Dey)। সোশাল মিডিয়ায় মারফত ভক্তদের কাছাকাছি থাকেন। হিয়ার লেটেস্ট পোস্টে মন খারাপ অনুরাগীদের।

হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে কী জানাল ‘পটলকুমার’ হিয়া? এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। সেখান থেকেই দু-একটি ছবি নিজের সোশাল মিডিয়া অ্যাকউন্টে ভাগ করেছে হিয়া। মঙ্গলবারই হচ্ছে অস্ত্রোপচার। চোখে মুখে চিন্তার কোনও ছাপ নেই, বরং মজা করে পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘এর আগে এমন কুল রোগী দেখেছেন যার হাত ভেঙে গিয়েছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Hiya Dey hospitalised for surgery
‘পটলকুমার গানওয়ালা’

হিয়ার পোস্ট মোতাবেক, হাত ভেঙে গিয়েছে। কিন্তু, কী করে? জানা গিয়েছে, আন্ডার ১৯ কবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্কুলে অনুশীলন করছিল। তখনই খেলতে গিয়েই পড়ে যায়। পুরো শরীরের ভার পড়ে হাতের কব্জিতে। এর ফলেই এই দুর্ভোগ।

খেলার নেশায় যন্ত্রণা চেপে রেখেছিল। চিকিৎসকের কাছে যাওয়ার পর পরিবার জানতে পারে হিয়ার হাত ভেঙে গিয়েছে। এই ঘটনায় চিকিৎসকের কাছে বেশ বকুনিও খেয়েছে ‘পটকুমার গানওয়ালা’। বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী হিয়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও প্রবল আগ্রহ। তাই অস্ত্রোপচারের পর হিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। অন্যদিকে তার জন্য যে পরিবারও এই মুহূর্তে কিছুটা উদ্বিগ্ন তা বললে অত্যুক্তি হবে না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

প্রসঙ্গত, ২০২৩ সালেও একবার জটিল অস্ত্রোপচার হয়েছিল হিয়ার। সেই সময় পরিবারের তরফে জানানো হয়েছিল, ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার ছিল। পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে। বিন্দুমাত্র বিলম্ব না করে চটজলদি অস্ত্রোপচার করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.