সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার ‘ব্যোমকেশ-সত্যবতী’ এবার নতুন ভূমিকায়। ‘রন্ধনে বন্ধনে’ গৌরব-রিধিমা (Gaurav, Ridhima) দেখাবেন তাঁদের সুখী ‘হেঁশেলকোণ’। নেপথ্যে জি বাংলা। দিন কয়েক ধরেই তারকাদম্পতির কুকিং শোয়ের খবরে মজেছেন অনুরাগীরা। চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ্যে আসতেই তাঁদের কৌতূহল, উন্মাদনার পারদ চড়েছে দ্বিগুণ। গৌরব-রিধিমার ‘রন্ধনে বন্ধনে’ (Randhane Bandhane) দেখার অপেক্ষায় সকলে। তবে পাশাপাশি দর্শকদের একাংশ কিন্তু সন্দিহান যে, এই শো ‘সুদীপার রান্নাঘর’কে জনপ্রিয়তার নীরিখে কতটা টেক্কা দিতে পারবে?
দীর্ঘ ১৭ বছর জি বাংলায় সম্প্রচারিত হয়েছিল ‘সুদীপার রান্নাঘর’। বিকেল পাঁচটা বাজলেই হেঁশেলের রকমারি কারিকুরি শিখতে টিভির সামনে বসে যেতেন দর্শকরা। তবে গত দেড় বছর আগে ‘সুদীপার রান্নাঘর’ বন্ধ হয়েছে। সঞ্চালিকা বর্তমানে নিজের শাড়ির ব্যবসা আর পরিবার নিয়ে ব্যস্ত তিনি। এদিকে রান্না নিয়ে দর্শকদের কৌতূহল দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ শুধু বাংলাতেই ফুড ব্লগারের সংখ্যা এত হু-হু করে বেড়েছে, তা রীতিমতো সেদিকেই ইঙ্গিত করে। সেই প্রেক্ষিতে গৌরব-রিধিমাকে নিয়ে নতুন রান্নার শো ‘রন্ধনে বন্ধনে’ নিয়ে আসছে জি বাংলা।
প্রোমোতে দেখা গেল, হেঁশেলের কাজে একসঙ্গে হাত লাগিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। কখনও পিঁয়াজ কাটছেন গৌরব, আবার কখনও খুন্তি হাতে দেখা গেল রিধিমাকে। প্রোমো দেখে অনেকেরই অনুমান, এবার এই রান্নার শোতে এবার অংশ নিতে পারেন তারকাজুটিরা। যদিও, শোয়ের ফরম্যাট নিয়ে এখনও খোলসা করেনি জি বাংলা কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: তেলেগু ছবির জন্য ক্যামেরার সামনে নগ্ন হলেন ‘টলিউডের’ ঋষভ বসু! ন্যুডিটি নিয়ে নেই ছুঁৎমার্গ]
View this post on Instagram
২০২৩ সালের শেষের দিকেই পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন গৌরব-রিধিমা। নতুন শো শুরু করার আগে সম্প্রতি সেই একরত্তিকে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এলেন। আগামী ২০ মে থেকে শুরু হচ্ছে গৌরব-রিধিমার কুকিং শো ‘রন্ধনে বন্ধনে’। সোম থেকে শনি বিকেল ৪.৩০টেয় দেখা যাবে জি বাংলার পর্দায়। তবে জনপ্রিয়তায় কতটা টেক্কা দিতে পারবে ‘সুদীপার রান্নাঘর’কে? সেটা সময়ই বলবে।
[আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা, বাঙালি নায়িকা টেক্কা দেবেন নিয়া শর্মাকে]
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল